আজ সড়কে নামছে ‘গোলাপি বাস’, চালক-হেল্পার সবাই নারী

নিজস্ব প্রতিবেদক

নারীদের যাত্রা নিরাপদ করতে আজ থেকে রাজধানীতে চালু হচ্ছে বিশেষ ‘মহিলা বাস সার্ভিস’। বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) উদ্যোগে গোলাপি রঙের (পিংক বাস) এসব পরিচালনা করবেন নারী চালক ও কন্ডাক্টর। রাজধানী ঢাকার পাশাপাশি চট্টগ্রাম ও বগুড়াতেও চালু হচ্ছে বিশেষ এই বাস সার্ভিস।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে আনুষ্ঠানিকভাবে এ সেবা চালু হওয়ার কথা রয়েছে। বিআরটিসির জনসংযোগ কর্মকর্তা মোস্তাকিম ভূঞার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, মঙ্গলবার সকাল ১০টায় রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসি ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে ‘মহিলা বাস সার্ভিস পরিচালনা’ কার্যক্রমের উদ্বোধন করা হবে। এ সময উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।
বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিআরটিসি।
যেসব রুটে চলবে ‘পিংক বাস’
প্রাথমিকভাবে রাজধানীর নতুনবাজার (কোকাকোলা)-মতিঝিল, তালতলা-মতিঝিল, ডেমরা স্টাফ কোয়ার্টার-মতিঝিল, মিরপুর-১০-মতিঝিল, মিরপুর-১২-মতিঝিল, আব্দুল্লাহপুর-কোয়ার্টার-জিপিও, মিরপুর-মতিঝিল এবং মোহাম্মদপুর-মতিঝিল রুটে চলবে এসব বাস। পাশাপাশি গাজীপুর-বিমানবন্দর রুটেও এ বাস চলাচল করবে বলে জানিয়েছে বিআরটিসি।
নতুনবাজার থেকে মতিঝিলগামী বাস কোকাকোলা, নতুনবাজার, বাড্ডা, রামপুরা, মালিবাগ, কাকরাইল, পল্টন ও গুলিস্তান হয়ে মতিঝিলে পৌঁছাবে। এ ছাড়া মিরপুর, মোহাম্মদপুর, ডেমরা ও আব্দুল্লাহপুর থেকে চলাচলকারী বাসগুলো রাজধানীর গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকা যুক্ত করবে।
রাজধানীর বাইরে চট্টগ্রামে কালুরঘাট-পতেঙ্গা রুটে দুটি এবং বগুড়ায় শেরপুর-মাটিডালি রুটে দুটি বাস চলবে।

নারীদের জন্য চালু হচ্ছে ‘পিংক বাস’