শিরোনাম

মুক্তিযুদ্ধে জামায়াত স্বাধীনতার বিরোধী শক্তি ছিল: আইনমন্ত্রী

ঝিনাইদহ সংবাদদাতা
মুক্তিযুদ্ধে জামায়াত স্বাধীনতার বিরোধী শক্তি ছিল: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। ছবি: সংগৃহীত

মহান মুক্তিযুদ্ধে জামায়াতে ইসলামী যে স্বাধীনতার বিরোধী শক্তি ছিল, তা এখন আইনত প্রতিষ্ঠিত সত্য বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

শুক্রবার (১ মে) সকালে ঝিনাইদহের শৈলকূপা উপজেলায় মে দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

আইনমন্ত্রী বলেন, জাতীয় সংসদে মুক্তিযুদ্ধ সংক্রান্ত আইন পাসের মধ্য দিয়ে জামায়াতে ইসলামী তৎকালীন ভূমিকা ও অবস্থান স্পষ্টভাবে নির্ধারিত ও স্বীকৃত হয়েছে।

তিনি বলেন, ‘জুলাই সনদ’ বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করবে বিএনপি। তবে প্রস্তাবিত গণভোটের একটি অংশে সূক্ষ্ম প্রতারণার আশ্রয় নেওয়া হয়েছে। বিএনপি কোনো ধরনের অস্পষ্ট বা প্রতারণামূলক প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হবে না।

শৈলকূপা পৌর শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন স্থানীয় নেতৃবৃন্দ।

সভায় উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ এবং সাংগঠনিক সম্পাদক মুস্তাফিজুর রহমান তুর্কিসহ দলীয় অন্যান্য জ্যেষ্ঠ নেতারা বক্তব্য রাখেন।

/এসবি/