পদত্যাগ করলেন নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান

নিজস্ব প্রতিবেদক

অন্তর্বর্তীকালীন সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যাবিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে দায়িত্ব পালন করা ড. খলিলুর রহমান পদত্যাগ করেছেন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরের দিকে সরকারের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
ড. খলিলুর রহমান ১৯৭৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতকোত্তর পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন। পরে ১৯৭৯ সালে তিনি বাংলাদেশ সিভিল সার্ভিস-এর পররাষ্ট্র ক্যাডারে যোগ দেন। তিনি যুক্তরাষ্ট্রের টাফটস বিশ্ববিদ্যালয় ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে আইন ও কূটনীতিতে এমএ এবং অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
কর্মজীবনে ১৯৮৩ থেকে ১৯৮৫ সাল পর্যন্ত তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া বিভাগে এবং পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। পরে ১৯৮৫ সালে তাকে নিউইয়র্ক–এ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে বদলি করা হয়।
১৯৯১ সালে তিনি জেনেভায় জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সম্মেলন বা আঙ্কটাডে বিশেষ উপদেষ্টা হিসেবে জাতিসংঘ সচিবালয়ে যোগ দেন।