দেশে আল-কায়েদার অবস্থান নিয়ে কোনো তথ্য নেই: শামা ওবায়েদ

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে আল-কায়েদার অবস্থান নিয়ে জাতিসংঘের সাম্প্রতিক বক্তব্যের স্বপক্ষে সরকারের কাছে কোনো তথ্য বা প্রমাণ নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
মঙ্গলবার (১৮ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।
শামা ওবায়েদ বলেন, আল-কায়েদা সম্পর্কিত এ ধরনের বক্তব্য বাংলাদেশ সমর্থন করে না। বিগত আওয়ামী লীগ সরকার অতীতে এ ধরনের অপপ্রচার চালিয়েছে। যা তাদের রাজনৈতিক কৌশলের অংশ ছিল।
তিনি বলেন, রোহিঙ্গা সংকট অত্যন্ত সংবেদনশীল। কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে রোহিঙ্গা সমস্যা মোকাবিলা করতে হচ্ছে। শুরুতেই কার্যকর পদক্ষেপ নেওয়া গেলে সংকট এতটা ঘনীভূত হতো না। সময়ের সঙ্গে পরিস্থিতি আরও জটিল হয়েছে। আসন্ন জাতিসংঘ সাধারণ অধিবেশনে রোহিঙ্গা ইস্যুতে একটি গুরুত্বপূর্ণ সেশন থাকবে।
শামা ওবায়েদ বলেন, মিয়ানমারের সাম্প্রতিক রোহিঙ্গা-সংক্রান্ত তথ্যের সঙ্গে বাংলাদেশ একমত নয়। তবে দুই দেশের মধ্যে ইতিবাচক পরিবেশে আলোচনা হয়েছে। সীমান্ত সুরক্ষা ও রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় স্বরাষ্ট্র, পররাষ্ট্র ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পাশাপাশি নিরাপত্তা বাহিনীর ভূমিকা গুরুত্বপূর্ণ । সীমান্ত এলাকায় এ বিষয়ে দৃশ্যমান ও অন্তরালে বিভিন্ন ধরনের কাজ চলছে।

রোহিঙ্গাদের নিয়ে ভুল তথ্য দিয়েছে মিয়ানমার: বাংলাদেশ