জানুয়ারিতে স্থানীয় নির্বাচনের পরিকল্পনা ইসির

নিজস্ব প্রতিবেদক

নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, আগামী নভেম্বর এবং ডিসেম্বর মাসে শিক্ষার্থীদের বার্ষিক ও পাবলিক পরীক্ষা থাকায় স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা সম্ভব নয় । পরীক্ষা শেষ হলে আগামী বছরের জানুয়ারিতে সম্ভাব্য নির্বাচন কার্যক্রম শুরু করার পরিকল্পনা করা হচ্ছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।
আনোয়ারুল ইসলাম বলেন, স্থানীয় নির্বাচন আয়োজনের বিষয়ে সরকারের সঙ্গে সরাসরি কোনো চিঠি চালাচালি করার নিয়ম বা নজির নেই। তবে কমিশন প্রস্তুত রয়েছে এবং বর্তমানে সরকারের কাছে কোন কোন ক্ষেত্র নির্বাচন উপযোগী তার একটি স্পষ্ট তালিকা চাওয়া হয়েছে।
তিনি বলেন, পাবলিক পরীক্ষা বাদ দিয়ে পরবর্তী সময়ে যাতে নির্বাচন হয়, সেটি নিয়ে চিন্তা করছে কমিশন। বার্ষিক পরীক্ষা থাকায় নভেম্বর-ডিসেম্বরে নির্বাচন হচ্ছে না। আশা করি, জানুয়ারিতে নির্বাচন শুরু হবে।
নির্বাচন কমিশনার বলেন, আমরা সম্ভাব্য তারিখ ঘোষণা করেছিলাম। পরে দেখলাম সব শিক্ষাপ্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষা শুরু। আবার বন্যার কারণে শিক্ষার্থীদের পরীক্ষাসহ অন্যান্য বিষয়গুলো পিছিয়ে যাওয়ার মতো বিষয়গুলোও রয়েছে। কাজেই রমজান, ঈদ, পূজা, এসএসসি-এইচএসসি পরীক্ষাসহ সব দিক বিবেচনা করে নির্বাচন আয়োজনের কথা চিন্তা করছে ইসি।
তিনি বলেন, সরকারের কোনো চাপে তারিখ পেছায়নি নির্বাচন কমিশন। বরং, বাস্তবতা, আইন ও সংবিধান সবকিছু বিবেচনা করেই কমিশন তারিখ ঘোষণা করে।

ইউপি নির্বাচনে প্রার্থীদের জামানতের সঙ্গে বাড়লো ইসির ক্ষমতাও