আবাসন খাতে অনিয়ম হয় ‘যৌথ প্রযোজনায়’: রাজউক চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম বলেছেন, অনিয়মগুলো একা একা হয় না। আবাসন খাতের সংগঠন রিহ্যাব, ভবনের মালিক এবং রাজউকের পরিদর্শকদের ‘যৌথ প্রযোজনায়’ এসব অনিয়ম সংগঠিত হয়।
শনিবার (৮ আগস্ট) সকাল ১০টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ঢাকা ইউটিলিটি রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ডুরা) আয়োজিত ‘ভূমিকম্প ঝুঁকিতে দেশ: আমাদের করণীয়’ শীর্ষক সংলাপে তিনি এসব কথা বলেন।
রাজউক চেয়ারম্যান বলেন, যখন ভবন মালিকরা নকশাবহির্ভূত কাজ করেন, তখন পরিদর্শকরা টাকা নিয়ে মৌখিক সম্মতি দেন। কিন্তু লিখিত অনুমোদন পরিবর্তন করে দেন না। পরবর্তী সময়ে সেই ভবন মালিকরা আর ভবনের অকুপেন্সি সার্টিফিকেট বা ব্যবহারের অনুমতিপত্র পান না।
তিনি বলেন, যদি কেউ শতভাগ নকশা মেনে ভবন নির্মাণ করার পরও হয়রানির শিকার হন বা অকুপেন্সি সার্টিফিকেট না পান, তবে নির্দিষ্ট প্রমাণ নিয়ে আসুন। ২৪ ঘণ্টার মধ্যেই সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং তাকে চাকরিচ্যুত করা হবে।
রাজউকে অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে তিনি জানান, রাজউকের ২৪০ জন পরিদর্শকের মধ্যে অনিয়মের দায়ে ইতোমধ্যেই অনেকের বিরুদ্ধে বরখাস্তসহ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। বর্তমানে প্রায় ১৩০ থেকে ১৩৫ জন পরিদর্শক দায়িত্বে আছেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ঢাকা ইউটিলিটি রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ডুরা) সভাপতি শাহজাহান মোল্লা এবং সঞ্চালনায় ছিলেন ডুর’র সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম । আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মো. ছালেহ উদ্দিন, ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট (আইপিডি) নির্বাহী পরিচালক অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান। এছাড়াও ছিলেন, রিহ্যাব ভাইস প্রেসিডেন্ট-১ মো. আব্দুর রাজ্জাক, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল

সাবেক পূর্ত সচিবের গোপনে ফ্ল্যাট বিক্রি, আটকে গেল রাজউকের প্লট 

-CznNewsLab-2c9955-256x144.webp)

-CznNewsLab-d8d3db-480x270.webp)