মিষ্টির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে আইনি ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
মিষ্টির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে আইনি ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পদ থেকে সদ্য পদত্যাগ করা ফেরদৌসী আহমেদ মিষ্টির বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে প্রমাণিত হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অপরাধকে অপরাধ হিসেবেই দেখছে সরকার। কোনো অপরাধ সংঘটনের পর সরকার ব্যবস্থা নেয়নি- এমন কোনো ঘটনার কথা বলা যাবে না। কোনো ক্ষেত্রে ত্রুটি থাকলে তা আপনারা তুলে ধরবেন।

তিনি বলেন, অপরাধ আছে বলেই পুলিশ আছে, আমরা আছি। অপরাধ নিয়ন্ত্রণে আনার জন্য আমরা চেষ্টা করছি।

সালাহউদ্দিন আহমদ বলেছেন, সার্টিফিকেট জমা না দেওয়া, মেডিকেলে আনফিট হওয়া ও নির্ধারিত সময়ে উপস্থিত না থাকায় ৪৯তম বিসিএসের (বিশেষ) চূড়ান্ত তালিকায় থাকা ৬৬৮ জনের মধ্যে ৬১১ জনের নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এই প্রজ্ঞাপনই শেষ নয়। আগামী সোমবার বাকি ৪৬ জনের প্রজ্ঞাপন জারির দিন নির্ধারিত রয়েছে।

তিনি বলেন, প্রার্থীদের ভেরিফিকেশন একটি নিয়মিত প্রক্রিয়া। তবে গুরুতর অপরাধের কারণে কারও নাম প্রজ্ঞাপনে না থাকলে আবেদনের সুযোগ রয়েছে। তবে রাজনৈতিক পরিচয়ের কারণে কাউকে নিয়োগ থেকে বঞ্চিত করা হবে না।

/এসবি/