শিরোনাম

নতুন নৌবাহিনী প্রধান মিসবাহ উল আজীম

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
নতুন নৌবাহিনী প্রধান মিসবাহ উল আজীম
নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম।

নতুন নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন রিয়ার অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম। বৃহস্পতিবার (১৬ জুলাই) এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানান, রিয়ার অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীমকে নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। দায়িত্ব গ্রহণের আগে তিনি ২৩ জুলাই ভাইস অ্যাডমিরাল পদে পদোন্নতি পাবেন এবং নৌবাহিনী প্রধানের দায়িত্ব গ্রহণ করবেন।

জানা গেছে, খোন্দকার মিসবাহ উল আজীম আগামী ২৩ জুলাই ভাইস অ্যাডমিরাল পদে পদোন্নতি লাভ করবেন এবং একই দিন বাংলাদেশ নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করবেন।য়েছে।

/এফআর/