তারেক রহমানের সরকারে ৪১ জনই নতুন মুখ

তারেক রহমানের সরকারে ৪১ জনই নতুন মুখ
নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গঠিত নতুন সরকারের মন্ত্রিসভায় ৪১ জনই নতুন মুখ। তাদের কেউই আগে মন্ত্রী বা প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেননি। বাকি নয়জনের আগের বিভিন্ন মন্ত্রিসভায় দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন সরকারের সদস্যরা শপথ নেন। নতুন মন্ত্রিসভায় ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী রয়েছেন। ২৫ মন্ত্রীর মধ্যে ১৬ জনই নতুন। প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেও এর আগে কখনো মন্ত্রী, প্রতিমন্ত্রী কিংবা সংসদ সদস্য ছিলেন না। পর্যবেক্ষকদের মতে, এবারের মন্ত্রিসভা যেন ‘তারুণ্যের জয়জয়কার’।
নতুন মুখের মন্ত্রীদের তালিকা
নতুনদের তালিকায় রয়েছেন– এ জেড এম জাহিদ হোসেন, ড. খলিলুর রহমান, আব্দুল আউয়াল মিন্টু, মিজানুর রহমান মিনু, খন্দকার আব্দুল মুক্তাদির, আরিফুল হক চৌধুরী, জহির উদ্দিন স্বপন, মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন, আফরোজা খানম রিতা, মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, মো. আসাদুজ্জামান, জাকারিয়া তাহের, দীপেন দেওয়ান, সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল, ফকির মাহবুব আনাম এবং শেখ রবিউল আলম।
অভিজ্ঞ মন্ত্রীদের মধ্যে যারা আছেন
অন্যদিকে মন্ত্রিপরিষদে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে– মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, হাফিজ উদ্দিন আহমদ, কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, নিতাই রায় চৌধুরী, আসাদুল হাবিব দুলু এবং আ ন ম এহছানুল হক।
প্রতিমন্ত্রীরাও সবাই নতুন
প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়া ২৪ জনের কেউই আগে মন্ত্রিপরিষদে ছিলেন না। তারা হলেন– এম রশিদুজ্জামান মিল্লাত, অনিন্দ্য ইসলাম অমিত, মো. শরীফুল আলম, শামা ওবায়েদ ইসলাম, সুলতান সালাউদ্দিন টুকু, কায়সার কামাল, ফরহাদ হোসেন আজাদ, মো. আমিনুল হক, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, হাবিবুর রশিদ, মো. রাজীব আহসান, মো. আব্দুল বারী, মীর শাহে আলম, মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি, ইশরাক হোসেন, ফারজানা শারমিন, শেখ ফরিদুল ইসলাম, মো. নুরুল হক নুর, ইয়াসের খান চৌধুরী, এম ইকবাল হোসেইন, এম এ মুহিত, আহম্মদ সোহেল মঞ্জুর, ববি হাজ্জাজ এবং আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম।
নির্বাচনের ফলাফল
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭ আসনের ফল গেজেট আকারে প্রকাশ করা হয়েছে। এর মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতৃত্বাধীন জোট পেয়েছে ২১২টি আসন। দ্বিতীয় সর্বোচ্চ আসন পেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট, তাদের আসন ৭৭টি। বাকি আসনে অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন।
নির্বাচনের গেজেট অনুযায়ী, এবার নির্বাচিতদের মধ্যে প্রায় ১৫০ জন আগে কখনো সংসদ সদস্য ছিলেন না।