সাইবার নিরাপত্তা নিয়ে ঢাকায় আন্তর্জাতিক সামিট

সিটিজেন ডেস্ক

দেশের সাইবার নিরাপত্তা সক্ষমতা ও ডিজিটাল রিজাইলেন্স জোরদারের লক্ষ্য নিয়ে রাজধানীতে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী ‘ফিনিক্স সামিট ২০২৬’। ‘ক্লোজিং দ্য সাইবার গ্যাপ ইন ইমার্জিং ইকোনোমিস’ প্রতিপাদ্যে আয়োজিত এ সম্মেলনের মূল পর্ব শুক্রবার (২৬ জুন) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সম্মেলনের উদ্বোধন করেন। অনুষ্ঠানে সরকারি নীতিনির্ধারক, শিল্পখাতের শীর্ষ নির্বাহী, একাডেমিক প্রতিনিধি, সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ, প্রযুক্তি গবেষক, শিক্ষার্থী এবং দেশ-বিদেশের অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন।
দেশের অন্যতম সাইবার নিরাপত্তা উদ্যোগ দ্য টিম ফিনিক্স গ্রুপ-এর আয়োজনে এবং ব্র্যাক ব্যাংক পিএলসি-এর সহযোগিতায় অনুষ্ঠিত এ সামিটে পাঁচ দিনে ১০ হাজারের বেশি অংশগ্রহণকারী যুক্ত হবেন বলে আশা করছেন আয়োজকরা।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, বাংলাদেশে এ ধরনের বৃহৎ পরিসরের সাইবার নিরাপত্তা উদ্যোগের পরিকল্পনা প্রথম শুনেই তিনি মুগ্ধ হয়েছিলেন। তিনি বলেন, দেশের তথ্যপ্রযুক্তি ও সাইবার নিরাপত্তা খাতের উন্নয়নে সরকারের বিভিন্ন পরিকল্পনা রয়েছে, যা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।
সম্মেলনের প্রথম দিনে সাইবার নিরাপত্তা, ডিজিটাল রিজাইলেন্স, জাতীয় গুরুত্বপূর্ণ অবকাঠামোর সুরক্ষা, উদীয়মান প্রযুক্তি এবং বৈশ্বিক সাইবার হুমকি মোকাবিলা নিয়ে একাধিক বিশেষজ্ঞ প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। দেশি-বিদেশি বিশেষজ্ঞরা এসব আলোচনায় তাদের অভিজ্ঞতা, গবেষণা ও নীতিগত সুপারিশ তুলে ধরেন।
আয়োজক প্রতিষ্ঠানের ফাউন্ডার ও চিফ অব রিসার্চ এএসএম শামীম রেজা বলেন, বর্তমানে সাইবার নিরাপত্তা জাতীয় নিরাপত্তা, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং ডিজিটাল সার্বভৌমত্বের গুরুত্বপূর্ণ অংশে পরিণত হয়েছে। সরকার, শিল্পখাত, একাডেমিয়া ও সাইবার নিরাপত্তা পেশাজীবীদের এক প্ল্যাটফর্মে এনে দেশের সাইবার সক্ষমতা আরও শক্তিশালী করাই এ আয়োজনের লক্ষ্য।
এর আগে গত ২৩ জুন থেকে শুরু হওয়া সামিটের প্রথম তিন দিনে রাজধানীর বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউট-এ বিভিন্ন কারিগরি কর্মশালা অনুষ্ঠিত হয়। এর মধ্যে ন্যাশনাল সাইবার সিকিউরিটি এজেন্সি-এর সহযোগিতায় আয়োজিত ‘প্র্যাক্টিক্যাল সাইবার ইনভেস্টিগেশন’ কর্মশালা ছিল অন্যতম আকর্ষণ। এছাড়া ‘ডেভসেকঅপস ফর প্র্যাকটিশনার্স’, ‘মাস্টার অ্যাপ্লিকেশন সিকিউরিটি: ভালনারেবিলিটি ম্যানেজমেন্ট অ্যান্ড পেনিট্রেশন টেস্টিং’ এবং ‘র্যানসামওয়্যার মেকানিক্স’ শীর্ষক কর্মশালায় অংশগ্রহণকারীরা হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ করেন।
আয়োজকরা জানান, সামিটের সমাপনী অনুষ্ঠান আগামী ২৭ জুন বিকেল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা রয়েছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী ফকির মাহবুব আনাম-এর। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ।
সামিট আয়োজনে সহযোগিতা করছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, আইসিটি বিভাগ এবং ন্যাশনাল সাইবার সিকিউরিটি এজেন্সি। বিস্তারিত তথ্য পাওয়া যাবে ফিনিক্স সামিটের ওয়েবসাইটে।