দীপেন দেওয়ানের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি

সিটিজেন ডেস্ক

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সোমবার (১ জুন) ঈদুল আজহা পরবর্তী প্রথম কর্মদিবসে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারির পর তা গেজেট আকারে প্রকাশ করা হয়। প্রজ্ঞাপনে জানানো হয়, মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক পদত্যাগপত্রটি গৃহীত হওয়ায় এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর বলে গণ্য হবে।
এর আগে সোমবার সকালেই প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে নিজের পদত্যাগপত্র জমা দেন দীপেন দেওয়ান। চিঠিতে তিনি উল্লেখ করেন, তিনি বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন। এ অসুস্থতার কারণে মন্ত্রণালয়ের নিয়মিত দাপ্তরিক ও প্রশাসনিক কাজ পরিচালনা করতে নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাকে। তাই বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের গতিশীলতা বজায় রাখা এবং প্রশাসনিক কাজের স্বার্থেই তিনি নিজের পদ থেকে অব্যাহতি নেওয়া আবশ্যক বলে মনে করছেন। এরই পরিপ্রেক্ষিতে তিনি বিনীতভাবে পদত্যাগপত্রটি গ্রহণের অনুরোধ জানান, যা রাষ্ট্রপতির সম্মতির পর চূড়ান্ত অনুমোদন পায়।