বাংলাদেশ-আজারবাইজানের মধ্যে ভিসা অব্যাহতি চুক্তি সই

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
বাংলাদেশ-আজারবাইজানের মধ্যে ভিসা অব্যাহতি চুক্তি সই
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রী জেইহুন বায়রামভসহ অন্যরা

কূটনৈতিক, সরকারি ও সার্ভিস পাসপোর্টধারীদের ভিসার প্রয়োজনীয়তা অব্যাহতি দিয়ে বাংলাদেশ ও আজারবাইজান একটি চুক্তি স্বাক্ষর করেছে। এর ফলে দুই দেশের সরকারি কাজে ভ্রমণ আরও সহজ হবে।

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সাইডলাইনে নিজ নিজ সরকারের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রী জেইহুন বায়রামভ চুক্তিতে স্বাক্ষর করেন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

চুক্তির আওতায় দুই দেশের কূটনৈতিক, সরকারি ও সার্ভিস পাসপোর্টধারীরা সম্মত ভিসা অব্যাহতি ব্যবস্থার অধীনে একে অপরের দেশে ভ্রমণ করতে পারবেন।

/এফআর/