জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ, ডেপুটি স্পিকার কায়সার কামাল

নিজস্ব প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম)। একই সঙ্গে ডেপুটি স্পিকার পদে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার কায়সার কামাল।
আজ বৃহস্পতিবার (১২ মার্চ) জাতীয় সংসদের প্রথম দিনের অধিবেশনে তাদের স্পিকার ও ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত করা হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন সংসদের জ্যেষ্ঠ সদস্য খোন্দকার মোশাররফ হোসেন।
স্পিকার হিসেবে হাফিজ উদ্দিন আহমেদের নাম প্রস্তাব করেন চিফ হুইপ নুরুল ইসলাম। প্রস্তাবটি সমর্থন করেন খুলনা-৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম। পরে তা কণ্ঠভোটে গৃহীত হলে তিনি স্পিকার হিসেবে নির্বাচিত হন।
ডেপুটি স্পিকার হিসেবে ব্যারিস্টার কায়সার কামালের নাম প্রস্তাব করেন রুহুল কুদ্দুস তালুকদার। প্রস্তাবটি সমর্থন করেন লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য বিএম আশরাফ উদ্দিন মিজান। কার্যপ্রণালি বিধির ৮ ও ৯ অনুযায়ী প্রস্তাবটি ভোটে দিলে কণ্ঠভোটে তা গৃহীত হয় এবং কায়সার কামাল ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত হন।
সংসদ সূত্রে জানা যায়, বিরোধী দল হিসেবে থাকা বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে ডেপুটি স্পিকার হওয়ার কথা ছিল। তবে বিরোধী দল ওই পদ নিতে অস্বীকৃতি জানায়। এ অবস্থায় সরকারি দলের পক্ষ থেকে ভূমি প্রতিমন্ত্রী কায়সার কামালের নাম প্রস্তাব করা হয় এবং তিনি ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত হন।