শিরোনাম

রমজানে অফিস সময় সকাল ৯টা থেকে বেলা সাড়ে ৩টা

নিজস্ব প্রতিবেদক
রমজানে অফিস সময় সকাল ৯টা থেকে বেলা সাড়ে ৩টা
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত

আসন্ন পবিত্র রমজান মাসে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে অফিস সকাল ৯টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত চলবে। জোহরের নামাজের জন্য বেলা ১টা থেকে সোয়া ১টা পর্যন্ত বিরতি থাকবে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সময়সূচির প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।

উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদনের পর নিয়ম অনুযায়ী জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্ত জানাবে।

প্রসঙ্গত, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৮ বা ১৯ ফেব্রুয়ারি পবিত্র রমজান শুরু হতে পারে।

/জেএইচ/