শিরোনাম

মস্কোর উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
মস্কোর উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

৩ দিনের রাষ্ট্রীয় সফরে রাশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। সফর শেষে আগামী ৯ জুন দেশে ফেরার কথা রয়েছে পররাষ্ট্রমন্ত্রীর।

রবিবার (৭ জুন) সকালে রাশিয়ার উদ্দেশে তিনি রওনা হন। তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

সং‌শ্লিষ্টরা বলছেন, মস্কো সফরকা‌লে খ‌লিলুর রহমান রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। ঢাকা-মস্কোর দ্বিপক্ষীয় সম্পর্ক আরোও শ‌ক্তিশালী কর‌ার বিষ‌য়ে আলোচনা করবেন তিনি।

এদি‌কে, পরররাষ্ট্রমন্ত্রীর মস্কো সফর নি‌য়ে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, খলিলুর রহমানের সঙ্গে গঠনমূলক ও ফলপ্রসূ সহযোগিতা অব্যাহত রাখতে রাশিয়া প্রতিশ্রুতিবদ্ধ। এরই অংশ হিসেবে ২০২৬ সালের ৭ থেকে ৯ জুন তার রাশিয়া সফর অনুষ্ঠিত হবে। তিন দিনের এই সফরে খলিলুরের সঙ্গে গঠনমূলক ও ফলপ্রসূ সহযোগিতায় রাশিয়া প্রতিশ্রুতিবদ্ধ।

এতে বলা হয়েছে, জাতিসংঘ সাধারণ পরিষদের আসন্ন ৮১তম অধিবেশনের প্রেক্ষাপটে আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার অংশ হিসেবে এ সফর অনুষ্ঠিত হবে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় খলিলুর রহমানকে একজন অভিজ্ঞ কূটনীতিক, আন্তর্জাতিক বিষয়াবলীতে দক্ষ ও বাস্তববাদী ব্যক্তিত্ব হিসেবে উল্লেখ করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, বহুপাক্ষিক প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা ও গ্রহণযোগ্যতা যখন নানা চ্যালেঞ্জের মুখোমুখি, তখন আন্তর্জাতিক প্রক্রিয়া সম্পর্কে তার গভীর জ্ঞান ও সমঝোতামূলক দৃষ্টিভঙ্গি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

/এসবি/