জুলাই শহীদদের পরিবারের জন্য যা আছে বাজেটে

নিজস্ব প্রতিবেদক

জুলাই গণভ্যুত্থানে শহীদ পরিবারকে মাসিক ২০ হাজার টাকা করে মাসিক ভাতা অব্যাহত থাকবে। এছাড়া এ, বি ও সি ক্যাটাগরিতে আহতদের যথাক্রমে ২০ হাজার, ১৫ হাজার ও ১০ হাজার টাকা মাসিক ভাতা অব্যাহত থাকবে।
২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রস্তাবিত বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে মোট ১ লাখ ৪৪ হাজার ৩৩৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এর আগের ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে এ খাতে বরাদ্দ ছিল ১ লাখ ২৬ হাজার ৭৩১ কোটি টাকা।
বৃহস্পতিবার (১১ জুন) বিকাল ৩টায় অধিবেশনে যোগ দিয়ে জাতীয় সংসদে আসন্ন অর্থবছরের বাজেট উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট মন্ত্রিসভায় অনুমোদনের পর সংসদে তোলা হয়।
এবারের বাজেটের আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা, যা দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট। এটি স্বাধীনতার পর ৫৫তম জাতীয় বাজেট।