শিরোনাম

কলেজ ছাত্রের বানানো ‘রেসিং কার’ চালালেন প্রধানমন্ত্রী

বিশেষ প্রতিনিধি
কলেজ ছাত্রের বানানো ‘রেসিং কার’ চালালেন প্রধানমন্ত্রী
কলেজ ছাত্রের বানানো ‘রেসিং কার’ চালালেন প্রধানমন্ত্রী। ছবি: সংগৃহীত

কলেজ ছাত্র রিজওয়ান রশীদের বানানো রেসিং কার (গো-কার্ট) চালিয়ে উৎসাহ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে তেজগাঁও কার্যালয় প্রাঙ্গণে গো-কার্টটি পরিদর্শন করেন তিনি।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি জানান, পরিদর্শনের একপর্যায়ে কলেজ ছাত্র রিজওয়ান রশীদকে উৎসাহ দিতে প্রধানমন্ত্রী নিজেই গো-কার্টটি চালিয়ে দেখেন।

কলেজ ছাত্রের বানানো ‘রেসিং কার’ পরিদর্শনকালে প্রধানমন্ত্রীসহ অন্যরা। ছবি: সংগৃহীত
কলেজ ছাত্রের বানানো ‘রেসিং কার’ পরিদর্শনকালে প্রধানমন্ত্রীসহ অন্যরা। ছবি: সংগৃহীত

প্রসঙ্গত, স্থানীয় যন্ত্রাংশ ব্যবহার করে মাত্র এক লাখ টাকায় গো-কার্টটি তৈরি করেছেন কলেজ ছাত্র রিজওয়ান রশীদ। যা ইতোমধ্যে বিভিন্ন মহলে প্রশংসিত হচ্ছে।

/এফআর/