মালবাহী ক্যারেজ বাড়িয়ে রেলের আয় বৃদ্ধির নির্দেশ সংসদীয় স্থায়ী কমিটির

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ রেলওয়ের আয় বাড়াতে যাত্রীবাহী ক্যারেজের তুলনায় মালবাহী ক্যারেজের সংখ্যা বাড়ানোর নির্দেশ দিয়েছে রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। একই সঙ্গে, বাংলাদেশ থেকে কার্গো রপ্তানির মাধ্যমে রেলের আয় বাড়ানো এবং রেল খাতকে লোকসান থেকে লাভজনক খাতে উন্নীত করার পরামর্শ দেওয়া হয়েছে।
রবিবার (৪ অক্টোবর) কমিটির সভাপতি মোহাম্মদ আলি আসগারের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনের স্থায়ী কমিটি কক্ষে অনুষ্ঠিত প্রথম বৈঠকে এ নির্দেশনা প্রদান করা হয়।
বৈঠকে রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী ও কমিটি সদস্য শেখ রবিউল আলম, প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, সংসদ সদস্য মো. আব্দুল মহিত তালুকদার, ইসরাত সুলতানা ইলেন ভূট্টো, মো. আবু সাইদ চাঁদ, মো. রবিউল আওয়াল, মু. মিজানুর রহমান, মুহাম্মদ আজীজুর রহমান এবং মো. গোলাম রব্বানী অংশগ্রহণ করেন।
রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত বৈঠকে উপস্থাপন করা হয়। মন্ত্রণালয়ের রেল পরিদর্শন অধিদপ্তর এবং কনটেইনার কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড সম্পর্কিত তথ্যাদি এবং সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে রেলপথ মন্ত্রণালয়ের ১৮০ দিনের কর্মপরিকল্পনা ও বাস্তবায়ন অগ্রগতি বৈঠকে তুলে ধরা হয়।
এসময় বাংলাদেশ রেলওয়ে রেলের বিদ্যমান ডিজিটাল পরিষেবা, স্পেসিফিকেশন অনুযায়ী লোকোমোটিভ তৈরি ও বৃদ্ধির জন্য ব্যবস্থা গ্রহণ, ট্রেনের টিকিট কালোবাজারি বন্ধে মন্ত্রণালয়ের গৃহীত পদক্ষেপ এবং পঞ্চগড়-কক্সবাজার প্রস্তাবিত রুটের অগ্রগতি সম্পর্কে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত উপস্থাপন করা হয়।