শিরোনাম

নতুন মন্ত্রিসভায় কে কোন দায়িত্ব পেলেন

নিজস্ব প্রতিবেদক
নতুন মন্ত্রিসভায় কে কোন দায়িত্ব পেলেন
জাতীয় সংসদ ভবন। ছবি: সংগৃহীত

বিএনপির নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভার সদস্যদের দায়িত্ব বণ্টন করেছেন দলের চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিএনপির দলীয় প্যাডে তারেক রহমানের স্বাক্ষর করা মন্ত্রিসভার তালিকা প্রকাশ করা হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করা বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে সর্বসম্মতিক্রমে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয়েছে। আজ মঙ্গলবার জাতীয় সংসদে বিএনপির নবনির্বাচিত সদস্যদের শপথ শেষে তারেক রহমানের সভাপতিত্বে সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হয়। সেখানেই সর্বসম্মতিক্রমে তারেক রহমানকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয়।

পূর্ণ মন্ত্রী হলেন যারা–

১. মির্জা ফখরুল ইসলাম আলমগীর: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়

২. সালাউদ্দিন আহমেদ : স্বরাষ্ট্র মন্ত্রণালয়

৩. আমীর খসরু মাহমুদ চৌধুরী : অর্থ মন্ত্রণালয় / পরিকল্পনা মন্ত্রণালয়

৪. ইকবাল হাসান মাহমুদ টুকু : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়

৫. মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়

৬. ডা. এ জেড এম জাহিদ হোসেন : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় / সমাজকল্যাণ মন্ত্রণালয়

৭. ড. খলিলুর রহমান (টেকনোক্র্যাট): পররাষ্ট্র মন্ত্রণালয়

৮. আব্দুল আওয়াল মিন্টু : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়

৯. মোফাজ্জল হোসেন কায়কোবাদ : ধর্ম বিষয়ক মন্ত্রণালয়

১০. মিজানুর রহমান মিনু : ভূমি মন্ত্রণালয়

১১. নিতাই রায় চৌধুরী : সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়

১২. খন্দকার আবদুল মুক্তাদির : বাণিজ্য মন্ত্রণালয় / শিল্প মন্ত্রণালয় / বস্ত্র ও পাট মন্ত্রণালয়

১৩. আরিফুল হক চৌধুরী : শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় / প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়

১৪. জহির উদ্দিন স্বপন : তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়

১৫. আমিন উর রশিদ (টেকনোক্র্যাট) : কৃষি মন্ত্রণালয় / মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় / খাদ্য মন্ত্রণালয়

১৬. আফরোজা খানম রিতা : বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়

১৭. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি : পানি সম্পদ মন্ত্রণালয়

১৮. আসাদুল হাবিব দুলু : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়

১৯. মো. আসাদুজ্জামান : আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়

২০. জাকারিয়া তাহের : গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়

২১. দীপেন দেওয়ান : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়

২২. এহসানুল হক মিলন : শিক্ষা মন্ত্রণালয় / প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়

২৩. সরদার মো. সাখাওয়াত হোসেন : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়

২৪. ফকির মাহবুব আনাম : ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় / বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়

২৫. শেখ রবিউল আলম : সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় / রেলপথ মন্ত্রণালয় / নৌপরিবহণ মন্ত্রণালয়

প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন–

১. এম রশিদুজ্জামান মিল্লাত : বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়

২. অনিন্দ্য ইসলাম অমিত : বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়

৩. মো. শরীফুল আলম : বাণিজ্য মন্ত্রণালয় / শিল্প মন্ত্রণালয় / বস্ত্র ও পাট মন্ত্রণালয়

৪. শামা ওবায়েদ ইসলাম : পররাষ্ট্র মন্ত্রণালয়

৫. সুলতান সালাউদ্দিন টুকু : কৃষি মন্ত্রণালয় / মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় / খাদ্য মন্ত্রণালয়

৬. ব্যারিষ্টার কায়সার কামাল : ভূমি মন্ত্রণালয়

৭. ফরহাদ হোসেন আজাদ : পানি সম্পদ মন্ত্রণালয়

৮. আমিনুল হক (টেকনোক্র্যাট) : যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

৯. মীর মোহম্মদ হেলালউদ্দিন : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়

১০. হাবিবুর রশিদ : সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় / রেলপথ মন্ত্রণালয় / নৌ পরিবহণ মন্ত্রণালয়

১১. রাজিব আহসান : সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় / রেলপথ মন্ত্রণালয় / নৌ পরিবহণ মন্ত্রণালয়

১২. আবদুল বারি : জনপ্রশাসন মন্ত্রণালয়

১৩. মীর শাহে আলম : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়

১৪. জুনায়েদ আব্দুর রহিম সাকি : অর্থ মন্ত্রণালয় / পরিকল্পনা মন্ত্রণালয়

১৫. ইশরাক হোসেন : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়

১৬. ফারজানা শারমিন : নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় / সমাজকল্যাণ মন্ত্রণালয়

১৭. শেখ ফরিদুল ইসলাম : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়/ ধর্ম বিষয়ক মন্ত্রণালয় / আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়

১৮. মো. নুরুল হক নুর : শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় / প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়

১৯. ইয়াসের খান চৌধুরী : তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়

২০. এম ইকবাল হোসেইন : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়

২১. এম এ মুহিত : স্বাস্থ ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়

২২. আহম্মদ সোহেল মঞ্জুর: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়

২৩. ববি হাজ্জাজ : শিক্ষা মন্ত্রণালয় / প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়

২৪. আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম : সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়

মঙ্গলবার বিকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

/এফসি/