সংসদ নির্বাচন রোল মডেল হয়ে থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

বিশেষ প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট দেশের ইতিহাসে রোল মডেল হয়ে থাকবে। এটি দেশে-বিদেশে প্রশংসিত হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) পুলিশ সদর দপ্তরে ‘হল অব ইন্টেগ্রিটি’তে পুলিশ অধিদপ্তর আয়োজিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এ মন্তব্য করেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা এই নির্বাচনে দায়িত্বশীল ভূমিকার জন্য পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
তিনি বলেন, গত রবিবার উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বশীল ভূমিকার অকুণ্ঠ প্রশংসা করেছেন প্রধান উপদেষ্টা। নির্বাচনে সেনাবাহিনী, পুলিশ, র্যাব, আনসার, বিজিবি, কোস্ট গার্ডসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষ, দায়িত্বশীল ও অনন্য ভূমিকা প্রশংসিত হয়েছে।
সভায় স্বাগত বক্তব্য রাখেন মহাপুলিশ পরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানহগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, র্যাব (এসআইএফ)-এর মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান প্রমুখ। ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (প্রশাসন) আওলাদ হোসেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর পুলিশ যে অবস্থায় নিপতিত হয়েছিলো, সবার সম্মিলিত প্রচেষ্টায় সেই অবস্থান আজ যথেষ্ট সম্মানজনক পর্যায়ে উন্নীত হয়েছে। তিনি এ সম্মানজনক অবস্থানকে আরো উন্নীত করতে সচেষ্ট হওয়ার জন্য উপস্থিত পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান।
অন্তর্বর্তী সরকারের মেয়াদে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োগের ক্ষেত্রে কোনো দুর্নীতি হয়নি উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সর্বোচ্চ স্বচ্ছতার সঙ্গে এসব নিয়োগ দেওয়া হয়েছে। বাংলাদেশের ইতিহাসে তা বিরল। নিয়োগের ক্ষেত্রে কোনো ধরনের তদবির করা হয়নি তা হলফ করে বলতে পারি।
উপদেষ্টা এর আগে বিমানবাহিনী, নৌবাহিনী, কোস্ট গার্ড, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর এবং বিজিবি আয়োজিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। পরে উপদেষ্টা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বাংলাদেশ আনসার ও ভিডিপি অধিদপ্তর আয়োজিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন।