শিরোনাম

রেড ক্রিসেন্টে চাকরির সুযোগ

সিটিজেন ডেস্ক
রেড ক্রিসেন্টে চাকরির সুযোগ
ছবি: সিটিজেন গ্রাফিক্স

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। প্রতিষ্ঠানটি ফিন্যান্স অফিসার পদে জনবল নেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। গত ৪ জুন থেকে আবেদন শুরু হয়েছে, চলবে আগামী ১৩ জুন পর্যন্ত। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি

পদের নাম: ফিন্যান্স অফিসার

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: ফিন্যান্স ও একাউন্টিংয়ে বিবিএ।

অন্যান্য যোগ্যতা ও অভিজ্ঞতা: কম্পিউটারে দক্ষতা থাকতে হবে। এছাড়া সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী ও পুরুষ

বয়সসীমা: সর্বোচ্চ ৪৫ বছর

কর্মস্থল: কক্সবাজার

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

আবেদন করবেন যেভাবে: আগ্রহী প্রার্থীদের আবেদন করতে এবং বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন

আবেদন শেষ: ১৩ জুন ২০২৬

/জেএইচ/