শিরোনাম

গুলশানে চাকরি দিচ্ছে অ্যাপেক্স ফুটওয়্যার, আছে যাতায়াত সুবিধা

চাকরি ডেস্ক
চাকরি ডেস্ক
গুলশানে চাকরি দিচ্ছে অ্যাপেক্স ফুটওয়্যার, আছে যাতায়াত সুবিধা
অ্যাপেক্স ফুটওয়্যার। ছবি: অ্যাপেক্সের ওয়েবসাইট থেকে নেওয়া

নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড। প্রতিষ্ঠানটিতে অপারেশনস ম্যানেজার পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। আবেদন করা যাবে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।

পদের নাম: অপারেশনস ম্যানেজার

পদসংখ্যা: ০১টি

চাকরির ধরন: ফুলটাইম

কর্মস্থল: ঢাকা (গুলশান-১)

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, সপ্তাহে ২ দিন ছুটি, গ্র্যাচুইটি, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস, জীবন বিমা (দুর্ঘটনা ও হাসপাতালে ভর্তিকালীন চিকিৎসার জন্য), হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে ছাড়, যাতায়াত সুবিধা (পিক অ্যান্ড ড্রপ), ডে-কেয়ার সুবিধা, অ্যাপেক্স পণ্যে অ্যাপেক্স ফ্যামিলি ডিসকাউন্ট।

কর্মক্ষেত্র: অফিসে

বয়সসীমা: ন্যূনতম ২৮ বছর।

যোগ্যতা: অপারেশন ম্যানেজমেন্টে বিবিএ/এমবিএ ডিগ্রি। কমপক্ষে ৬ থেকে ৮ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদনের জন্য এখানে ক্লিক করুন।

/এবি/