নগদে চাকরি, আবেদন দ্রুত

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
নগদে চাকরি, আবেদন দ্রুত
ছবি: সিজেডএন গ্রাফিক্স

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ডাক বিভাগের মোবাইল ফোনভিত্তিক ডিজিটাল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ লিমিটেড। প্রতিষ্ঠানটির সিনিয়র এক্সিকিউটিভ পদে জনবল নেবে। গত ৩০ সেপ্টেম্বর থেকে আবেদন শুরু হয়েছে, চলবে আগামী ৫ অক্টোবর পর্যন্ত। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: নগদ লিমিটেড

পদের নাম: সিনিয়র এক্সিকিউটিভ

পদসংখ্যা: ১টি

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক অথবা এলএলবি/এলএলএম ডিগ্রি

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী ও পুরুষ

বয়সসীমা: উল্লেখ নেই

কর্মস্থল: ঢাকা

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, সাপ্তাহিক ২ দিন ছুটি, মোবাইল বিল ভাতা, চিকিৎসা বিমা সুবিধা, বছরে ২টি উৎসব বোনাস, প্রতি বছর ইনক্রিমেন্ট।

আবেদন করবেন যেভাবে: আগ্রহী প্রার্থীদের আবেদন করতে এবং বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে এই লিংকে ক্লিক করুন।

আবেদন শেষ: ৫ অক্টোবর ২০২৬

/জেএইচ/