শিরোনাম

চাকরি দেবে আদ-দ্বীন উইমেনস মেডিকেল কলেজ হাসপাতাল

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
চাকরি দেবে আদ-দ্বীন উইমেনস মেডিকেল কলেজ হাসপাতাল

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আদ-দ্বীন উইমেনস মেডিকেল কলেজ হাসপাতাল। মেডিকেল অফিসার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে প্রতিষ্ঠানটি। প্রার্থীকে অবশ্যই এমবিবিএস ডিগ্রিধারী হতে হবে। তবে পোস্ট-গ্রাজুয়েট ট্রেনিংপ্রাপ্তদের অগ্রাধিকার দেওয়া হবে। আগ্রহীরা ই-মেইল বা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: মেডিকেল অফিসার

বিভাগ: ইমার্জেন্সি, মেডিসিন, সার্জারি, এনআইসিইউ, পেডিয়াট্রিক, গাইনি

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: বিএমডিসি স্বীকৃত যেকোনো স্বনামধন্য মেডিকেল কলেজ থেকে এমবিবিএস

অন্যান্য যোগ্যতা: পোস্ট-গ্রাজুয়েট ট্রেনিংপ্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

অভিজ্ঞতা: কমপক্ষে ১ বছর

চাকরির ধরন: ফুল টাইম

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

বেতন: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

অন্যান্য সুবিধা: স্ট্যান্ডার্ড সেলারি প্যাকেজ, ২ উৎসব বোনাস, ক্যাজুয়াল লিভ এবং পেশাগত উন্নতির সুযোগসহ প্রতিষ্ঠানের নীতিমালা অন্যান্য সুবিধা।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন

/এমআর/