কোল পাওয়ার জেনারেশন কোম্পানিতে চাকরি, নতুন নিয়োগ বিজ্ঞপ্তি

চাকরি ডেস্ক
চাকরি ডেস্ক
কোল পাওয়ার জেনারেশন কোম্পানিতে চাকরি, নতুন নিয়োগ বিজ্ঞপ্তি
কোল পাওয়ার জেনারেশন কোম্পানি

নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড (সিপিজিসিবিএল)। প্রতিষ্ঠানটিতে চুক্তিভিত্তিতে ম্যানেজার পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। মেয়াদে প্রার্থী নেবে। আবেদন করা যাবে আগামী ২০ অক্টোবর পর্যন্ত।

পদের নাম: ম্যানেজার (এইচআরএম/অ্যাডমিন)

বয়সসীমা: ৬ অক্টোবর ২০২৬ তারিখের বয়স সর্বোচ্চ ৪০ বছর হতে হবে।

পদসংখ্যা: ০১টি

বেসিক বেতন: ৯১০০০ টাকা

যোগ্যতা: মানবসম্পদ ব্যবস্থাপনা/ব্যবস্থাপনা বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি। সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

আবেদনের যেভাবে: আগ্রহীদের কাভার লেটারসহ বিস্তারিত জীবনবৃত্তান্ত , সব শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্রের সত্যায়িত কপি, মার্কশিট, জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্ব সনদ এবং তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবিসহ আবেদন করতে হবে।

আবেদন পাঠানোর ঠিকানা

আবেদনপত্র ডাকযোগে বা কুরিয়ারের মাধ্যমে ‘ডেপুটি জেনারেল ম্যানেজার (এইচআরএম ও অ্যাডমিন), কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড, ইউনিক হাইটস (লেভেল-১৭), ১১৭ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, ইস্কাটন, ঢাকা-১২১৭’ এই ঠিকানায় পৌঁছাতে হবে।

আবেদন ফি: ১,০০০ টাকা।

নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখুন এখানে।

/এবি/