শিরোনাম

৩ জেলায় চাকরি দেবে পল্লী উন্নয়ন বোর্ড, নতুন নিয়োগ বিজ্ঞপ্তি

চাকরি ডেস্ক
চাকরি ডেস্ক
৩ জেলায় চাকরি দেবে পল্লী উন্নয়ন বোর্ড, নতুন নিয়োগ বিজ্ঞপ্তি

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ইরেসপো কর্মসূচির শূন্য পদে লোকবল নিয়োগ দেবে।

১. পদের নাম: এআরডিও

জেলা ও পদসংখ্যা: বরিশাল-৪, খুলনা-৪।

২. পদের নাম: হিসাব সহকারী

জেলা ও পদসংখ্যা: বরিশাল-৪, খুলনা-১, নোয়াখালী-২।

৩. পদের নাম: মাঠ সংগঠক

জেলা ও পদসংখ্যা: বরিশাল-১৩, খুলনা-৯, নোয়াখালী-১।

উল্লেখযোগ্য নির্দেশনা

লিখিত পরীক্ষার (নৈর্ব্যক্তিক প্রশ্ন) নম্বর-৮০, মৌখিক-১০ এবং কম্পিউটার ব্যবহারিক-১০। তবে মাঠ সংগঠক পদের জন্য ব্যবহারিক পরীক্ষা প্রযোজ্য নয় বিধায় তাদের জন্য লিখিত-৯০ এবং মৌখিক পরীক্ষার নম্বর-১০ নির্ধারিত থাকবে। একই দিনে ৩টি পদে লিখিত পরীক্ষা গ্রহণ করা হবে। ১:৫ অনুপাতে পদভিত্তিক নিয়োগ প্যানেল প্রস্তুত করা হবে।

আরও বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখুন এখানে

/এবি/