শিরোনাম

নগদে চাকরি, সপ্তাহে ২ দিন ছুটিসহ নানা সুবিধা

সিটিজেন ডেস্ক
নগদে চাকরি, সপ্তাহে ২ দিন ছুটিসহ নানা সুবিধা
ছবি: বাসস

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ডিজিটাল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান নগদ লিমিটেড। প্রতিষ্ঠানটির পেরোল অপারেশন্স বিভাগ ম্যানেজার/ডেপুটি ম্যানেজার পদে জনবল নেবে। ১১ মে থেকে আবেদন শুরু হয়েছে, চলবে আগামী ২৪ মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: নগদ লিমিটেড

পদের নাম: ম্যানেজার/ডেপুটি ম্যানেজার

বিভাগ: পেরোল অপারেশন্স

পদসংখ্যা: ১টি

শিক্ষাগত যোগ্যতা: বিবিএ

অন্যান্য যোগ্যতা ও অভিজ্ঞতা: শ্রম আইন, আয়কর বিধিমালা এবং বিধিবদ্ধ নিয়মকানুনে জ্ঞান। পে-রোল প্রসেসিং, বেনিফিট অ্যাডমিনিস্ট্রেশন এবং ইআরপি সিস্টেমে অভিজ্ঞতা। আয়কর, ভ্যাট অথবা শ্রম আইন পরিপালন বিষয়ে প্রশিক্ষণ থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ৬ থেকে ১২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: ২৬ থেকে ৩৮ বছর

কর্মস্থল: ঢাকা

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: মোবাইল বিল, বছরে ২টি উৎসব বোনাস, দীর্ঘমেয়াদী সঞ্চয়ের জন্য প্রভিডেন্ট ফান্ড, সপ্তাহে ২ দিন ছুটি, স্বাস্থ্য/মেডিকেল বিমা।

আবেদন করবেন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এবং বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন

আবেদন শেষ: ২৪ মে ২০২৬

/জেএইচ/