শিরোনাম

সৌদি আরবে ঈদুল আজহার তারিখ ঘোষণা

আন্তর্জাতিক জার্নাল
সৌদি আরবে ঈদুল আজহার তারিখ ঘোষণা

আসন্ন পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে সৌদি আরব। রবিবার (১৭ মে) দেশটির পবিত্র জিলহজ মাসের নতুন চাঁদ দেখা যাওয়ায় ধর্মীয় রীতি অনুযায়ী, আগামী ২৭ মে সৌদি আরবে ঈদুল আজহা উদযাপিত হবে।

ইসলামি চন্দ্র ক্যালেন্ডার অনুযায়ী, আগামীকাল সোমবার (১৮ মে) থেকে হিজরি ১৪৪৭ সনের জিলহজ মাস শুরু হবে। ধর্মীয় রীতি অনুযায়ী, জিলহজের ১০ম দিনে পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হয়। সেই হিসেবে দেশটিতে আগামী ২৭ মে ঈদুল আজহা উদযাপিত হবে। এছাড়া আরাফাত দিবস হবে আগামী ৯ জিলহজ বা ২৬ মে।

এর আগে, তুরস্ক, ইন্দোনেশিয়া, তিউনিসিয়া ও মালয়েশিয়া ঈদুল আজহার তারিখ ঘোষণা করে। আগামী ২৭ মে (বুধবার) এসব দেশেও পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

এদিকে, বাংলাদেশে পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণে আগামীকাল সোমবার (১৮ মে) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে।

ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামীকাল সোমবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভা কক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।

/এফআর/