শিরোনাম

কঠোর প্রতিবন্ধকতার পরও আল-আকসা মসজিদে ৬০ হাজার ফিলিস্তিনির নামাজ আদায়

সিটিজেন ডেস্ক
কঠোর প্রতিবন্ধকতার পরও আল-আকসা মসজিদে ৬০ হাজার ফিলিস্তিনির নামাজ আদায়
আল-আকসা মসজিদ প্রাঙ্গণে নামাজরত ফিলিস্তিনরা।

ইসরায়েলি বাহিনীর তীব্র কড়াকড়ি ও কঠোর বিধিনিষেধ উপেক্ষা করে জেরুজালেমের ঐতিহাসিক আল-আকসা মসজিদে জুমার নামাজ আদায় করেছেন প্রায় ৬০ হাজার ফিলিস্তিনি মুসল্লি।

জেরুজালেমের ইসলামিক ওয়াকফ বিভাগ নিশ্চিত করেছে, ইসরায়েলি সেনাদের কঠোর নিয়ন্ত্রণ সত্বেও শুক্রবার (২৯ মে) সকাল থেকেই হাজার হাজার মানুষ সব বাধা পেরিয়ে মসজিদ প্রাঙ্গণে জড়ো হতে শুরু করেন।

নিরাপত্তা ব্যবস্থার নামে শুক্রবার পুরোনো শহরজুড়ে ব্যাপক সেনা মোতায়েন করে ইসরায়েলি কর্তৃপক্ষ। জেরুজালেমের চারপাশের চেকপয়েন্ট এবং মসজিদের প্রবেশদ্বারগুলোতে অবস্থান নিয়ে সৈন্যরা মুসল্লিদের থামিয়ে নিবিড়ভাবে পরিচয়পত্র তল্লাশি করে। মূলত জুমার দিন এবং বিভিন্ন ধর্মীয় উৎসবের সময় ফিলিস্তিনিদের আল-আকসায় প্রবেশাধিকার বারবার সীমিত করার মাধ্যমে সেখানে পৌঁছানোর সুযোগকে পরিকল্পিতভাবে সংকুচিত করা হচ্ছে।

তবে দখলদার বাহিনীর এমন ধারাবাহিক প্রতিবন্ধকতা ও কড়াকড়ি সত্ত্বেও আল-আকসা মসজিদে নিজেদের ধর্মীয় উপস্থিতি ও অধিকার বজায় রাখার জোরালো আহ্বান জানিয়ে আসছেন জেরুজালেমের বাসিন্দা এবং সাধারণ ফিলিস্তিনিরা।

/এমএকে/