সিরিয়ায় বিমানঘাঁটিতে ইসরায়েলের হামলা

সিরিয়ায় বিমানঘাঁটিতে ইসরায়েলের হামলা
সিজেডএন ডেস্ক

সিরিয়ায় মঙ্গলবার (১৮ আগস্ট) একটি বিমানঘাঁটিতে হামলা চালিয়েছে ইসরায়েল। সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। হামলার ঘটনায় তুরস্ক নিন্দা জানিয়েছে।
এক সামরিক সূত্রের বরাতে সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইখবারিয়ার খবরে বলা হয়েছে, ইসরায়েল আবু আল-দুহুর বিমানঘাঁটির রানওয়ে ও সংরক্ষণাগার লক্ষ্য করে আটটি বিমান হামলা চালিয়েছে। তবে হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
সিরিয়া ও ইরাকবিষয়ক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিশেষ দূত টম ব্যারাক এক্সে বলেন, ‘আবু আল-দুহুর বিমানঘাঁটিতে ইসরায়েলের হামলা আঞ্চলিক স্থিতিশীলতায় কোনো অবদান রাখছে না; বরং এটি নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। এটি অপ্রয়োজনীয় উত্তেজনা বৃদ্ধি।’
সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শিবানি হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, সিরিয়ার বিষয়ে ইসরায়েলের অবস্থান নতুন করে বিবেচনা করা উচিত।
এদিকে, তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় হামলার তীব্র নিন্দা জানিয়েছে। তাদের ভাষ্য, এসব হামলা সিরিয়ার ভৌগোলিক ঐক্য ও অখণ্ডতার লঙ্ঘন। এক বিবৃতিতে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘সিরিয়ার বিরুদ্ধে ইসরায়েলের ক্রমবর্ধমান আগ্রাসন বন্ধে আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আরও দৃঢ় অবস্থান নেওয়ার আহ্বান জানাই।’

ট্রাম্পের জনপ্রিয়তা কমেছে, কারণ কী