বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক চায় ভারত

সিজেডএন ডেস্ক

বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক আরও এগিয়ে নিতে চায় ভারত। দুই দেশের মধ্যে বিদ্যমান কাঠামোবদ্ধ ব্যবস্থার আওতায় সব ধরনের দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনায় নয়াদিল্লি প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল এসব কথা বলেন।
বাংলাদেশের সঙ্গে সম্পর্কের বিষয়ে ভারতের অবস্থান তুলে ধরে রণধীর জয়সওয়াল বলেন, দুই দেশের সম্পর্ককে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী পথে এগিয়ে নেওয়াই ভারতের লক্ষ্য। এ ক্ষেত্রে বিদ্যমান কাঠামোবদ্ধ ব্যবস্থার মধ্যেই দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে নয়াদিল্লি প্রস্তুত রয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর এবং এ নিয়ে দুই দেশের মধ্যে যোগাযোগের বিষয়ে জানতে চাইলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, এ বিষয়ে নতুন কোনো তথ্য পাওয়া গেলে তা জানানো হবে।
বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ভারতের অবস্থান আরও স্পষ্ট করে রণধীর জয়সওয়াল বলেন, দুই দেশের মধ্যে যেসব কাঠামোবদ্ধ ব্যবস্থা রয়েছে, সেগুলোর মাধ্যমেই সব দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা চালিয়ে যেতে ভারত প্রস্তুত।
প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতার ক্ষেত্রেও বাংলাদেশ ও ভারতের মধ্যে যোগাযোগ রয়েছে বলে ব্রিফিংয়ে উল্লেখ করা হয়। ভারতের বহুপক্ষীয় বিমান মহড়া ‘তরঙ্গ শক্তি’তে বাংলাদেশের সি-১৩০জে পরিবহন বিমান অংশ নেওয়ার প্রসঙ্গেও মুখপাত্রের কাছে জানতে চাওয়া হয়।
জবাবে রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্কের বিষয়ে ভারতের মূল অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। নয়াদিল্লি বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক এগিয়ে নিতে চায়।