তারেক রহমানের শপথ অনুষ্ঠানে কাকে পাঠাচ্ছে ভারত

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসছেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার পরিবর্তে ভারতের অনুষ্ঠানে অংশ নেবেন লোকসভার স্পিকার ওম বিড়লা।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, লোকসভার স্পিকার ওম বিড়লা ১৭ ফেব্রুয়ারি ঢাকায় অনুষ্ঠিতব্য বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের নবনির্বাচিত সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে ভারত সরকারের প্রতিনিধিত্ব করবেন।
মন্ত্রণালয় জানিয়েছে, এ গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্পিকারের উপস্থিতি ভারত ও বাংলাদেশের জনগণের মধ্যকার গভীর ও স্থায়ী বন্ধুত্বকে দৃঢ় করবে। পাশাপাশি দুই দেশের গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি ভারতের অঙ্গীকারকে পুনর্ব্যক্ত করবে।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইতিহাস, সংস্কৃতি ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে সংযুক্ত প্রতিবেশী হিসেবে ভারত বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নির্বাচিত সরকারের উদযাপনকে স্বাগত জানাচ্ছে। এ সরকারের দৃষ্টিভঙ্গি ও মূল্যবোধ জনগণের ব্যাপক সমর্থন অর্জন করেছে।
বাংলাদেশের নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমন্ত্রণ পেয়েছেন। তবে একই দিনে তিনি ইন্ডিয়া-এআই ইমপ্যাক্ট সামিটে অংশগ্রহণ করবেন। সেই কারণে ভারতের প্রতিনিধি হিসেবে ঢাকায় পাঠানো হচ্ছে লোকসভার স্পিকার ওম বিড়লাকে।
সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস