শিরোনাম

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় ভারত: জয়সওয়াল

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় ভারত: জয়সওয়াল
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ছবি: সংগৃহীত

নতুন সরকার গঠনের পর বাংলাদেশের সঙ্গে ‘বহুমাত্রিক’ দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেছে ভারত। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সাপ্তাহিক ব্রিফিংয়ে এ কথা জানান দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

তিনি বলেন, বাংলাদেশের সাম্প্রতিক নির্বাচনে বিএনপির জয়ের পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তারেক রহমানকে অভিনন্দন বার্তা পাঠান। এছাড়া ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা ১৭ ফেব্রুয়ারি ঢাকায় অনুষ্ঠিত নতুন সরকারের শপথ অনুষ্ঠানে অংশ নেন।

জয়সওয়াল বলেন, ওম বিড়লা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি চিঠি তারেক রহমানের কাছে হস্তান্তর করেছেন। ওই চিঠিতে একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠনে ভারতের সমর্থন পুনর্ব্যক্ত করা হয়েছে।

তিনি আরও বলেন, দুই দেশের উষ্ণ ও ঐতিহাসিক সম্পর্কের ভিত্তিতে ভারত-বাংলাদেশ সহযোগিতা আরও বিস্তৃত ও গভীর করার আশা করছে নয়াদিল্লি।

ব্রিফিংয়ে ভারত-বাংলাদেশ ভিসা কার্যক্রম সম্পর্কেও কথা বলেন তিনি। জয়সওয়াল জানান, এ বিষয়ে ধাপে ধাপে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে আলোচনা করা হবে।

সূত্র: এনডিটিভি

/জেএইচ/