শিরোনাম

শেখ হাসিনার বক্তব্যকে সমর্থন করে না ভারত: জয়সওয়াল

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
শেখ হাসিনার বক্তব্যকে সমর্থন করে না ভারত: জয়সওয়াল
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক সংবাদ সম্মেলনের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছে দিল্লি। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ঐ অনুষ্ঠানে শেখ হাসিনা যেসব বক্তব্য দিয়েছেন, তার কোনোটিকেই ভারত সরকার সমর্থন করে না।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল এই কথা জানান। তিনি বলেন, ৫ আগস্ট অনুষ্ঠিত আয়োজনটি ছিল পুরোপুরি একটি বেসরকারি মাধ্যম বা সংস্থার নিজস্ব উদ্যোগ। বিশেষ করে বাংলাদেশের বর্তমান সরকার সম্পর্কে সেখানে যা বলা হয়েছে, সেগুলোর সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা বা সমর্থন নেই।

নিয়মিত এ ব্রিফিংয়ে বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক ছাড়াও আন্তর্জাতিক বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যু স্থান পায়। এতে উঠে আসে বিদেশি অর্থায়ন বিধিনিষেধের ক্ষেত্রে ভারতীয় সংসদের সার্বভৌমত্ব, লোহিত সাগরে চলাচলকারী ভারতীয় জাহাজের নৌ-নিরাপত্তা এবং বিশ্বজুড়ে চলমান সামরিক পরিস্থিতির ওপর নজর রাখার বিষয়টি। একই সঙ্গে আফ্রিকার দেশগুলোর সঙ্গে অংশীদারি আরও জোরদার করার ব্যাপারে নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

সূত্র: এএনআই

/এমএকে/