ভারতীয় ভিসা আবেদনে টাইম স্লটে পরিবর্তন

ভারতীয় ভিসা আবেদনে টাইম স্লটে পরিবর্তন
সিজেডএন ডেস্ক

ভারতীয় ভিসার আবেদন প্রক্রিয়ায় অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থায় পরিবর্তন আনছে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আবেদনকারীরা আর নিজেদের পছন্দমতো অ্যাপয়েন্টমেন্টের সময় (টাইম স্লট) নির্বাচন করতে পারবেন না। আগামী বুধবার (১ জুলাই) থেকে এ ব্যবস্থা কার্যকর হবে।
আইভ্যাক জানিয়েছে, ১ জুলাই থেকে বাংলাদেশের সব ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের জন্য টাইম-স্লটভিত্তিক আবেদন জমা দেওয়ার নতুন পদ্ধতি চালু করা হচ্ছে। এ নিয়ম সব ধরনের ভিসা আবেদনের ক্ষেত্রে প্রযোজ্য হবে।
নতুন ব্যবস্থায় আবেদনকারী অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ের সময় কোনো নির্দিষ্ট টাইম স্লট নির্বাচন করতে পারবেন না। এর পরিবর্তে আবেদন জমা দেওয়ার সময় সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে খালি থাকা একটি সময় নির্ধারণ করে দেবে।
আইভ্যাকের ভাষ্য অনুযায়ী, প্রতিটি কেন্দ্রের দৈনিক আবেদন গ্রহণক্ষমতার ভিত্তিতে ধারাবাহিকভাবে আবেদনকারীদের জন্য সময় বরাদ্দ করা হবে। ফলে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার সময় আলাদাভাবে সময় বাছাইয়ের প্রয়োজন হবে না।
আবেদন প্রক্রিয়া নির্বিঘ্ন রাখতে এবং নির্ধারিত সময়ে সেবা নিশ্চিত করতে আবেদনকারীদের অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিতকরণ বার্তায় উল্লেখিত সময় অনুযায়ী সংশ্লিষ্ট আইভ্যাকে উপস্থিত থাকার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।