দিল্লিতে বিক্ষোভ: এক মাস মোতায়েন থাকবে ২০ হাজার প্যারামিলিটারি

সিজেডএন ডেস্ক

বিরোধী জোট ইন্ডিয়ার বিক্ষোভ ও দূর্গাপূজা উপলক্ষ্যে ভারতের রাজধানী দিল্লিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। অন্তত এক মাসের জন্য দিল্লিতে মোতায়েন থাকছে আধাসামরিক বাহিনীর ২০ হাজার সদস্য। সংশ্লিষ্ট সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য নিশ্চিত করেছে।
দিল্লির আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নতুন তিনটি প্রতিবাদস্থল ঘোষণা করা হয়েছে। জায়গাগুলো হলো রামলীলা ময়দান, বুরারি ময়দান এবং সিবিডি ময়দান। অথচ এতদিন প্রতিবাদের প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত যন্তর মন্তরকে নতুন তালিকায় রাখা হয়নি।
কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীর নেতৃত্বে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে সুপ্রিম কোর্টের দিকে একটি মিছিল করেছে ‘ইন্ডিয়া ব্লক’। অননুমোদিত জমায়েত রোধ এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শহরের সীমান্ত, রেল স্টেশন, বাস টার্মিনালসহ স্পর্শকাতর পয়েন্টে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পাশাপাশি শহরের হোটেল, গেস্ট হাউস এবং লজগুলোতেও নিয়মিত তল্লাশি চালাচ্ছে পুলিশ।
আধাসামরিক বাহিনীর পাশাপাশি দিল্লি পুলিশের হাজার হাজার সদস্য মাঠে নেমেছে। পুরো নয়াদিল্লি জেলাকে ২০টি আলাদা অঞ্চলে ভাগ করা হয়েছে। মাঠের পরিস্থিতি সরাসরি তদারকি করছেন যুগ্ম কমিশনার, ডেপুটি কমিশনার এবং অতিরিক্ত ডেপুটি কমিশনার পদমর্যাদার কর্মকর্তারা।
সূত্র: এনডিটিভি

ইন্ডিয়া জোটের পদযাত্রায় রাজপথে হাজারো বিক্ষোভকারী