দিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের বৈঠক

সিজেডএন ডেস্ক

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকরের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ। রবিবার (৪ অক্টোবর) এ সাক্ষাৎটি অনুষ্ঠিত হয়।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে জয়শংকর এ সাক্ষাৎকারের বিষয়টি জানিয়েছেন । রাষ্ট্রদূত হিসেবে তিনি যে অবদান রেখেছেন তার জন্য রিয়াজ হামিদুল্লাহ-কে অভিনন্দনও জানান তিনি।
অপরদিকে বৈঠকের ছবি পোস্ট করে হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ লেখেন, ‘রাষ্ট্রদূত হিসেবে আঠারো মাসের কার্যকালে বাংলাদেশ-ভারত সম্পর্ককে ধারাবাহিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি– যার ভিত্তি ছিল পারস্পরিক আস্থা, মর্যাদা ও অভিন্ন স্বার্থ।’
দিল্লিতে বছর দেড়েকের দায়িত্ব পালন শেষে রিয়াজ হামিদুল্লাহ জেনেভাতে জাতিসংঘের কার্যালয়ে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে যোগ দিচ্ছেন বলে জানা গেছে।
দিল্লিতে তার স্থলাভিষিক্ত হচ্ছেন বাংলাদেশের বর্তমান পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম, সম্প্রতি যার ক্রেডেনশিয়ালস বা নিয়োগপত্র আনুষ্ঠানিকভাবে অনুমোদন করেছে ভারত সরকার।
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রস্তাবিত ভারত সফর নিয়ে কথাবার্তা অনেকদূর এগোলেও শেষ পর্যন্ত কোনো না কোনো কারণে তা বাস্তবায়িত হয়নি। তবে সফর আয়োজনের ব্যাপারে এখনো দুই সরকারের মধ্যে আলোচনা চলছে।

‘শেখ হাসিনাকে ঢুকতে দেওয়া ছাড়া ভারতের হাতে আর কোনো উপায় ছিলো না’