দক্ষিণ আফ্রিকায় পানশালায় গুলিতে নিহত ১৭

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
দক্ষিণ আফ্রিকায় পানশালায় গুলিতে নিহত ১৭
দক্ষিণ আফিক্রার জোহানেসবার্গের পশ্চিমাঞ্চলে পানশালায় হামলার পর তল্লাশি চালাচ্ছে পুলিশ।

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে একটি পানশালায় বন্দুকধারীদের গুলিতে ১৭ জন নিহত ও ১৫ জন আহত হয়েছে। আজ রবিবার (২৭ সেপ্টেম্বর) দেশটির পুলিশ এ তথ্য জানিয়েছে।

পুলিশ বলেছে, জোহানেসবার্গের পশ্চিমাঞ্চলে একটি পানশালায় ওই হামলার ঘটনা ঘটে। ঘটনার পর বন্দুকধারীরা কয়েকজন গ্রাহকের দেহ তল্লাশি করে। তারা তাঁদের মুঠোফোন নিয়ে নেয় বলে অভিযোগ রয়েছে। এরপর তারা দুটি গাড়িতে করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গাড়ি দুটি শনাক্ত করা যায়নি।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, পানশালাটি জোহানেসবার্গের দক্ষিণ-পশ্চিমের ওয়েডেলায় অবস্থিত। সন্দেহভাজন হামলাকারীদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে ।গুলির পর ঘটনাস্থলেই ১৭ ব্যক্তিকে মৃত ঘোষণা করেন জরুরি চিকিৎসাসেবা বিভাগের কর্মীরা।

দক্ষিণ আফ্রিকার পুলিশ বলেছে, হামলার উদ্দেশ্য এখনো জানা যায়নি। সন্দেহভাজন হামলাকারীদের কাছে একে-৪৭ রাইফেল ও পিস্তল ছিল বলে জানায় পুলিশ।

/বিবি/