শিরোনাম

টরন্টোতে বন্দুক হামলা, নিহত ২

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
টরন্টোতে বন্দুক হামলা, নিহত ২
ঘটনাস্থল ঘিরে রেখেছে টরন্টো পুলিশ

কানাডার টরন্টোতে সালসা উৎসবে বন্দুকধারীর হামলায় দুইজন নিহত এবং তিনজন আহত হয়েছেন।

রবিবার (১২ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এনডিটিভি

এনডিটিভি জানিয়েছে , স্থানীয় সময় শনিবার (১১ জুলাই) রাতে টরন্টোর দোকানপাট ও রেস্তোরাঁঘেরা একটি এলাকায় এ হামলার পর আতঙ্ক ছড়িয়ে পড়ে। হামলাকারীকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ঘটনাস্থলের কাছেই একটি সালসা উৎসব চলছিল।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে টরন্টো পুলিশ জনগণকে ওই এলাকা এড়িয়ে চলার এবং পুলিশের নির্দেশনা মেনে চলার আহ্বান জানায়। পরে আরেকটি পোস্টে পুলিশ জানায়, ঘটনাস্থল তাদের নিয়ন্ত্রণে রয়েছে।

এর আগে, গত মাসের শেষ দিকে কানাডার মন্ট্রিয়লেও বন্দুক হামলার ঘটনা ঘটে। এতে এক পুলিশ কর্মকর্তাসহ দুইজন নিহত হন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে হামলাকারীও নিহত হয়।

/এসবি/