আফগানিস্তানে পাকিস্তানের হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি তালেবানের

আফগানিস্তানের বিভিন্ন এলাকায় রবিবার (২২ ফেব্রুয়ারি) ভোরে বিমান ও ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান। সীমান্তবর্তী অঞ্চলে এসব হামলার পর দেশটির তালেবান সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা জরুরি বৈঠক করেছেন। সেখানে পাকিস্তানকে পাল্টা জবাব দেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে।
আফগান সরকার এক বিবৃতিতে জানিয়েছে, পাকিস্তানের এ হামলা দেশটির ভৌগোলিক অখণ্ডতার লঙ্ঘন। রাজধানী কাবুল এ ঘটনার জবাব দেওয়ার অধিকার রাখে। কখন প্রতিশোধমূলক পদক্ষেপ নেওয়া হবে, তা তালেবান নেতৃবৃন্দই নির্ধারণ করবেন।
ব্রিটিশ সাময়িকী দ্য উইক জানিয়েছে, পাকিস্তান নতুন করে হামলা চালিয়ে দুই দেশের মধ্যে হওয়া যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে বলে মনে করছে আফগান সরকার। এ বিষয়ে সৌদি আরব, কাতার ও তুরস্কসহ মধ্যস্থতাকারী দেশগুলোকে অবহিত করেছে আফগানিস্তান।
জানা গেছে, সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় এফ-১৬ ও জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান থেকে হামলা চালানো হয়। পাকিস্তান বলছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সন্ত্রাসীদের গোপন আস্তানা লক্ষ্য করে নির্দিষ্ট হামলা চালানো হয়েছে।
তবে তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে দাবি করেছেন, পাকিস্তানের বিমানবাহিনী বেসামরিক মানুষের ওপর হামলা চালিয়েছে। এতে অন্তত ১২ জনের মানুষের মৃত্যু হয়েছে।
গত বছর আফগানিস্তান ও পাকিস্তান সীমান্তে ব্যাপক সংঘর্ষ হয়েছিল। পরে মধ্যস্থতাকারীদের উদ্যোগে যুদ্ধবিরতিতে পৌঁছালে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। তবে সাম্প্রতিক সময়ে পাকিস্তানের অভ্যন্তরে সন্ত্রাসী হামলা বেড়ে যাওয়ায় সেগুলোর পরিকল্পনা আফগানিস্তান থেকে করা হয়েছে দাবি করে দেশটি নতুন করে হামলা চালিয়েছে।