শিরোনাম

পূর্ব উপকূলে ১০ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ উত্তর কোরিয়ার

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
পূর্ব উপকূলে ১০ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ উত্তর কোরিয়ার
একসঙ্গে ১০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া

পিয়ংইয়ংয়ের উপকূল থেকে পূর্ব উপকূলের দিকে একসঙ্গে অন্তত ১০টি স্বল্প-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। হঠাৎ করে একসঙ্গে এতগুলো রকেট উৎক্ষেপণের পর সিউলে সামরিক তৎপরতা শুরু হয়েছে। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী ক্ষেপণাস্ত্রগুলোর গতিপথ, উড্ডয়ন দূরত্ব ও সামরিক সক্ষমতার বিস্তারিত তথ্য বিশ্লেষণ করছে।

দক্ষিণ কোরিয়ার সশস্ত্র বাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফ জানিয়েছে, পিয়ংইয়ংয়ের সম্ভাব্য পরবর্তী পদক্ষেপের ওপর গভীর নজর রাখা হচ্ছে। যেকোনো জরুরি পরিস্থিতির জন্য ওয়াশিংটন ও টোকিওর সঙ্গে তাৎক্ষণিক সামরিক তথ্য আদান-প্রদান করছে সিউল।

সম্প্রতি ইরান ইস্যুতে দক্ষিণ কোরিয়ার সঙ্গে দ্বিমত তৈরি হওয়ায় চলতি যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়া যৌথ সামরিক মহড়া ‘উলচি ফ্রিডম শিল্ড’-এর ব্যাপ্তি কমানোর আদেশ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর প্রেক্ষিতে সামরিক মহড়ার পরিসর ও সময় কমিয়ে ২১ আগস্ট পর্যন্ত নির্ধারণ করা হয়। তবে পিয়ংইয়ং ট্রাম্পের এ নমনীয় ঘোষণাকে একেবারেই পাত্তা দেয়নি।

ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ঠিক একদিন আগেই উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং জানান, মহড়ার আকার বা সময় কমানো হলেও তাদের অবস্থান বদলাবে না। কারণ মহড়া ছোট হোক বা বড়, এটি মূলত একটি আগ্রাসী ও উসকানিমূলক পদক্ষেপ।

সূত্র: দ্য গার্ডিয়ান

/এমএকে/