যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুক হামলায় নিহত ৩

সিজেডএন ডেস্ক

যুক্তরাষ্ট্রের সিয়াটলে আনন্দঘন ফুড ফেস্টিভ্যাল মুহূর্তে রূপ নিল ট্র্যাজেডিতে। জনপ্রিয় ‘বাইট অব সিয়াটল’ উৎসবে দুপক্ষের গোলাগুলিতে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় দুই বছরের এক শিশুসহ আরও বেশ কয়েকজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
স্থানীয় সময় রবিবার ২৬ জুলাই সন্ধ্যা ৬টার দিকে সিয়াটল সেন্টারের ঐতিহ্যবাহী স্পেস নিডলের কাছে হঠাৎ করেই গুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বার্ষিক এ খাদ্য উৎসবকে ঘিরে ওই সময় এলাকাটিতে বিপুলসংখ্যক মানুষের সমাগম ছিল। পুলিশ জানায়, দুই সন্দেহভাজন হঠাৎ একে অপরকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করলে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই পুলিশ একজনকে আটক করতে পারলেও অন্যজন পালিয়ে যায়। তবে এ ঘটনায় সাধারণ মানুষের জন্য এখন আর তাৎক্ষণিক কোনো হুমকি নেই বলে আশ্বস্ত করেছে পুলিশ।
বন্দুকহামলার পরপরই দুজন ঘটনাস্থলেই প্রাণ হারান। পরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আরও একজনের। গুলির শব্দ শোনামাত্রই উৎসবের চত্বরে থাকা সাধারণ মানুষের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। জীবন বাঁচাতে সবাই আশপাশের বিভিন্ন ভবনে গিয়ে আশ্রয় নেন। সামাজিক যোগাযোগমাধ্যমে আসা বিভিন্ন ভিডিওতে দেখা যায়, অনেকে সিয়াটলের বিখ্যাত স্পেস নিডলের লবিতে মাটিতে বসে স্তম্ভ ও পণ্যের তাকের আড়ালে লুকিয়ে আছেন।
ভয়াবহ সেই অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে ফেইথ আদিয়া হান্টার নামের এক প্রত্যক্ষদর্শী বলেন, গোলাগুলি শুরু হওয়ার সময় হামলাকারীদের একজন তাঁদের খুব কাছেই ছিল। প্রাণভয়ে তারা দৌড়ে সিয়াটল চিলড্রেনস মিউজিয়ামের ভেতরে ঢুকে পড়ে কোনোমতে আত্মরক্ষা করেন।
বর্তমানে পুরো ঘটনাটির বিস্তারিত তদন্ত চালাচ্ছে সিয়াটল পুলিশ বিভাগ। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ও তদন্তের স্বার্থে আপাতত সাধারণ মানুষকে ওই এলাকা থেকে দূরে থাকার অনুরোধ জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সূত্র: বিবিসি

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৩ পুলিশ নিহত