যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, পাইলটসহ সব আরোহী নিহত

সিটিজেন ডেস্ক

টেক্সাসের হিল কান্ট্রিতে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে পাঁচ আরোহীর সবাই প্রাণ হারিয়েছেন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় জননিরাপত্তা বিভাগ নিশ্চিত করেছে, অস্টিন থেকে ৪০ মাইল দক্ষিণ-পশ্চিমে উইম্বার্লি এলাকায় সেসনা ৪২১সি মডেলের বিমানটি একটি বনাঞ্চলে আছড়ে পড়ে। সার্জেন্ট বিলি রে সংবাদমাধ্যমকে জানান, উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছে পাইলটসহ বিমানে থাকা পাঁচজনকেই মৃত অবস্থায় পান।
নিহতরা সবাই টেক্সাসের অ্যামারিলো পিকেলবল ক্লাবের সদস্য ছিলেন। তারা নিউ ব্রাউনফেলসের ক্র্যাঙ্কি পিকেল ভেন্যুতে আয়োজিত একটি টুর্নামেন্টে অংশ নিতে অ্যামারিলো থেকে রওনা দিয়েছিলেন। আকাশ থেকে তোলা ছবিতে দেখা গেছে, বিমানটি বিধ্বস্ত হয়ে ঘন বনাঞ্চলের ভেতর দুমড়েমুচড়ে পড়ে। তদন্তের দায়িত্বে থাকা কেন্দ্রীয় কর্তৃপক্ষ এখনো নিহতদের নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি।
অ্যামারিলো পিকেলবল ক্লাবের সভাপতি ড্যান ডায়ার জানান, নিহতদের মধ্যে চারজনের সঙ্গে তিনি ব্যক্তিগতভাবে অনেক ম্যাচ খেলেছেন এবং তাদের পদকও পরিয়ে দিয়েছেন। তারা অত্যন্ত দক্ষ খেলোয়াড় ছিলেন। ডায়ার আরও জানান, একই সময়ে অ্যামারিলো থেকে দ্বিতীয় একটি বিমানও টুর্নামেন্টের উদ্দেশ্যে রওনা হয়েছিল, যা নিউ ব্রাউনফেলস বিমানবন্দরে নিরাপদে অবতরণ করেছে।
এয়ার ট্রাফিক কন্ট্রোলের রেকর্ড করা অডিওতে , দ্বিতীয় বিমানের পাইলট তার সহযাত্রী বিমানটির সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না। কন্ট্রোলার জানান, রাডারে বিমানটির গতিপথ অসংলগ্ন হয়ে পড়েছিল এবং এক পর্যায়ে তা পুরোপুরি অদৃশ্য হয়ে যায়। জাতীয় আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, দুর্ঘটনার সময় আকাশ মেঘলা ছিল এবং এর কিছুক্ষণ পরেই এলাকায় বজ্রঝড় শুরু হয়। বর্তমানে কেন্দ্রীয় তদন্তকারী দল দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে কাজ করছে।
সূত্র: এপি

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত; শিশুসহ ৫ কানাডিয়ান নিহত