হামের প্রাদুর্ভাবে আরও ৩ শিশুর মৃত্যু

হামের প্রাদুর্ভাবে আরও ৩ শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক

দেশজুড়ে হামের প্রাদুর্ভাবে শিশুমৃত্যু থামছেই না। গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে নতুন করে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের প্রাদুর্ভাবে মারা যাওয়া শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৬৩ জনে।
শুক্রবার (৪ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে সিলেটে ১ জন, হবিগঞ্জে ১ জন এবং ময়মনসিংহে ১ জন মৃত্যুবরণ করেছেন। তবে এ সময়ে পরীক্ষায় কারও হামজনিত মৃত্যু নিশ্চিত হয়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮৫ জনের হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি এই সময়ে আরও ৭৩৩ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত মোট ১ লাখ ৩৩ হাজার ৬৩৮ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। সেই সঙ্গে এই সময়ে মোট ১৬ হাজার ৭৪০ জনের হাম শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ১ লাখ ১৫ হাজার ৮৭৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ১ লাখ ১১ হাজার ৮৫৭ জন ছাড়পত্র পেয়েছেন।

হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু