শিরোনাম

বিয়ের ১০ বছর পর মা হচ্ছেন ভারতীয় অভিনেত্রী

বিনোদন ডেস্ক
বিয়ের ১০ বছর পর মা হচ্ছেন ভারতীয় অভিনেত্রী
ক্লজ: সিটিজেন গ্রাফিক্স

দীর্ঘ এক দশকের প্রতীক্ষার অবসান ঘটিয়ে মাতৃত্বের স্বাদ পেতে চলেছেন জনপ্রিয় ভারতীয় অভিনেত্রী ও ‘বিগ বস’ খ্যাত তারকা সম্ভাবনা শেঠ। সারোগেসির মাধ্যমে নিজেদের প্রথম সন্তানকে স্বাগত জানাতে প্রস্তুত এই দম্পতি।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে স্বামী অবিনাশ দ্বিবেদীর সঙ্গে একটি বিশেষ ছবি এবং অনাগত সন্তানের জুতোর ও আলট্রাসনোগ্রাফির রিপোর্ট শেয়ার করে এই খুশির খবরটি নিজেই প্রকাশ করেছেন তিনি। আবেগঘন এক ক্যাপশনে সম্ভাবনা জানিয়েছেন, ‘আমরা গর্ভবতী।’ প্রেম, আশা আর সারোগেসির মিশেলে তাদের জীবনের একটি নতুন গল্প এখন নির্মাণাধীন এবং তাঁরা অধীর আগ্রহে ক্ষণগণনা শুরু করেছেন।

উল্লেখ্য, ২০১৬ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া এই দম্পতিকে এর আগে বেশ কিছু চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে যেতে হয়েছে। ২০২৪ সালে একবার গর্ভধারণ করলেও দুর্ভাগ্যজনকভাবে গর্ভপাতের শিকার হয়েছিলেন সম্ভাবনা, যা তিনি অত্যন্ত ভেঙে পড়ে ভক্তদের সঙ্গে ইউটিউব ভ্লগে শেয়ার করেছিলেন। তবে সেই কঠিন সময় কাটিয়ে এখন তাদের জীবনে নতুন প্রাণের সঞ্চার হতে যাচ্ছে। এ সংবাদ প্রকাশ্যে আসার পর থেকেই বিনোদন জগতে আনন্দের ঢেউ বইছে। গওহর খান ও ভারতী সিংয়ের মতো তারকাদের পাশাপাশি অসংখ্য ভক্ত তাদের নতুন যাত্রার জন্য শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন। বর্তমানে সম্ভাবনা ও অবিনাশ তাদের জীবনের বিশেষ অধ্যায়টি উদযাপনের অপেক্ষায় দিন গুনছেন।

/এমএকে/