শিরোনাম

‘পিরিয়ড’ নিয়ে মন্তব্য, বিতর্কের মুখে অভিনেত্রী শ্রীলীলা

সিটিজেন ডেস্ক
‘পিরিয়ড’ নিয়ে মন্তব্য, বিতর্কের মুখে অভিনেত্রী শ্রীলীলা
দক্ষিণ ভারতীয় অভিনেত্রী শ্রীলীলা। ছবি: সংগৃহীত

দক্ষিণ ভারতীয় অভিনেত্রী শ্রীলীলা তার অভিনয় ও জনপ্রিয়তার কারণে শুরু থেকেই আলোচনায় রয়েছেন। ‘পুষ্পা ২’ সিনেমার একটি আইটেম গানে পারফর্ম করার পর তার জনপ্রিয়তা আরও বাড়ে যায়। তবে সাম্প্রতিক এক মন্তব্যকে ঘিরে তিনি এখন সমালোচনার মুখে।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে জীবনযাত্রার সবচেয়ে বড় চ্যালেঞ্জ নিয়ে প্রশ্নের জবাবে শ্রীলীলা বলেন, ‘পিরিয়ড নারীদের জন্য কোনো অজুহাত হতে পারে না।’ তার এই মন্তব্য ঘিরেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্ক শুরু হয়।

‘উস্তাদ ভগৎ সিং’ ছবির সাফল্য উদ্‌যাপন অনুষ্ঠানে শ্রীলীলা জানান, শুটিংয়ের সময়ও পিরিয়ড চলাকালীন কাজ করেছেন।

তিনি বলেন, ‘আমি আমার পিরিয়ডের সময়ও শুটিং করেছি। তাই এটি কোনো অজুহাত হতে পারে না। যখন আমরা সমান অধিকার চাই, তখন শারীরিক বাধাও অতিক্রম করতে হবে। শারীরিক বা মানসিক কোনো অবস্থাই কাজের ক্ষেত্রে অজুহাত হওয়া উচিত নয়।’

এই মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। অনেকে বলেন, প্রত্যেক নারীর শারীরিক অভিজ্ঞতা ভিন্ন, তাই এ ধরনের মন্তব্য সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়। কেউ কেউ বলেন, একজন চিকিৎসক হিসেবে তার বক্তব্যকে আরও সংবেদনশীল হওয়া উচিত ছিলো।

অন্যদিকে, শ্রীলীলার বক্তব্যের বিপরীতে কটাক্ষও দেখা যায় সামাজিক মাধ্যমে।

সম্প্রতি শ্রীলীলা ‘উস্তাদ ভগৎ সিং’ ছবিতে অভিনয় করেছেন, যেখানে তার সহশিল্পী ছিলেন পবন কল্যাণ। ছবিটি ‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’ এর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে মুক্তি পায় বলে জানা যায়।

এ ছাড়া শ্রীলীলা শিগগিরই বলিউডে অভিষেক করতে যাচ্ছেন। পরিচালক অনুরাগ বসুর একটি মিউজিক্যাল ড্রামা ছবিতে তাকে কার্তিক আরিয়ানের বিপরীতে দেখা যাবে।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

/এসএ/