‘কথাগুলো কঠিন শোনাবে, তবুও বলছি’, প্রভার আক্ষেপ

সিজেডএন ডেস্ক
-CznNewsLab-be45a2.jpg)
অভিনয়কে ঘিরে পরিচিতি, সম্মান, অর্থ ও মানুষের ভালোবাসা পাওয়ার পর সেই পেশা নিয়ে কেউ অনুতপ্ত হলে বিষয়টি মেনে নিতে পারেন না অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। সম্প্রতি এক অভিনেত্রীর অভিনয় ছাড়ার প্রসঙ্গ টেনে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অবস্থান জানিয়েছেন তিনি।
প্রভা বলেন, ‘একটা পরিচয় যদি একদিন আপনাকে সম্মান, যশ, খ্যাতি, অর্থ আর মানুষের ভালোবাসা দিয়ে থাকে, তাহলে সেই পরিচয়ের জন্য লজ্জিত হওয়ার আগে বরং নিজের মূল্যবোধ নিয়ে প্রশ্ন করবেন। আমি জানি, কথাগুলো অনেকের কাছে কঠিন শোনাবে, হয়তো একটু বাজেও শোনাবে। তবুও বলছি।’
অভিনয় পেশা নিয়ে প্রভা বলেন, শিল্পের সঙ্গে যুক্ত অনেক মানুষই শিক্ষিত ও সম্মানের সঙ্গে নিজেদের কাজ করে যাচ্ছেন। কারও জন্য অভিনয় এখনো আনন্দের, আবার অনেকের জীবিকার প্রধান উৎসও এই পেশা। দিন-রাত তারা অভিনয় ও সংস্কৃতিচর্চার সঙ্গে নিজেদের যুক্ত রাখছেন।
তার ভাষায়, কারও কাছে সাংস্কৃতিক কর্মকাণ্ড ভালো না লাগলে তিনি চাইলে অভিনয় ছেড়ে দিতে পারেন। তবে সে কারণে শিল্প বা শিল্পীদের ছোট করার অধিকার কারও নেই।
প্রভা লিখেছেন, ‘আমি চাই না অশিক্ষা, অজ্ঞতা আর সংস্কৃতির প্রতি অসম্মান নিয়ে কেউ সংস্কৃতিচর্চায় আসুক।’
তিনি আরও বলেন, যারা শিল্প ও সংস্কৃতির জগতে আসবেন, তাদের শিক্ষা, মূল্যবোধ ও সংস্কৃতিবোধ নিয়ে আসা উচিত। একই সঙ্গে নিজের পরিচয়ের প্রতিও সম্মান থাকা প্রয়োজন।
সম্প্রতি এক অভিনেত্রী অভিনয় ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন বলে জানান প্রভা। এর আগেও একজন অভিনেতা ধর্মীয় জীবনে মনোযোগ দেওয়ার কারণ দেখিয়ে অভিনয় থেকে সরে যাওয়ার কথা জানিয়েছিলেন। এসব প্রসঙ্গেই নিজের মত প্রকাশ করেন তিনি।
প্রভার ভাষায়, ‘শিল্প কোনো পাপ নয়। শিল্প একটি পরিচয়, এটি একটি সংস্কৃতি। একজন শিল্পীকে অসম্মান করা কোনোভাবেই সভ্যতার শিক্ষা নয়।’
২০০৫ সালে মডেলিংয়ের মাধ্যমে বিনোদনজগতে যাত্রা শুরু করেন সাদিয়া জাহান প্রভা। পরে টেলিভিশন নাটকে অভিনয় করে দর্শকের পরিচিতি পান তিনি। সর্বশেষ একটি সিনেমার শুটিং করেছেন এই অভিনেত্রী। সিনেমাটির কিছু কাজ এখনো বাকি রয়েছে বলে জানিয়েছেন প্রভা। শিগগিরই আবার শুটিংয়ে ফেরার সম্ভাবনাও রয়েছে তার।

-CznNewsLab-be45a2-256x144.webp)