আজ দেশে আসছে কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের মরদেহ

নিজস্ব প্রতিবেদক

লিভার-সংক্রান্ত জটিলতায় আক্রান্ত হয়ে ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার। তার আকস্মিক মৃত্যুতে বিনোদন অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। সবাই অপেক্ষায় আছেন শেষবারের মতো তাকে দেখতে। রোববার (১৭ মে) দুপুরে কারিনার মরদেহ দেশে আনা হবে।
পরিবারের পক্ষ থেকে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন তার বাবা জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় কায়সার হামিদ।
তিনি বলেন, সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করে আজ রোববার (১৭ মে) দুপুরে কারিনার মরদেহ দেশে আনা হবে। বাদ আসর ঢাকার ডিওএইচএস মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এরপর মুন্সিগঞ্জের গজারিয়ায় নানির বাড়িতে তাকে দাফন করা হবে।
পরিবার সূত্রে জানা গেছে, লিভার-সংক্রান্ত জটিলতার কারণে কারিনাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য গত সোমবার রাতে এয়ার অ্যাম্বুলেন্স যোগে তাকে ভারতের চেন্নাইয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে ভেলোরের খ্রিস্টান মেডিকেল কলেজ (সিএমসি) হাসপাতালে তার নিবিড় চিকিৎসা চলছিল। সেখানে প্রথমে তার ফুসফুসের সংক্রমণ রোধে চিকিৎসা শুরু করা হয়েছিল। পরবর্তীতে লিভার ট্রান্সপ্লান্টের (যকৃৎ প্রতিস্থাপন) প্রস্তুতিও নিচ্ছিলেন।
অভিনয় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে নিজস্ব কনটেন্ট তৈরি করে তরুণ প্রজন্মের কাছে বেশ পরিচিত ও জনপ্রিয় মুখ হয়ে উঠেছিলেন কারিনা কায়সার। তার এই অকাল মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করছেন সহকর্মী, নির্মাতা ও ভক্তরা।

কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার মারা গেছেন