পুরোপুরি সুস্থ নন তানিয়া বৃষ্টি, চাইলেন দোয়া

বিনোদন ডেস্ক

ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে জোড়া সফল অস্ত্রোপচারের পর আবারও শারীরিক অসুস্থতায় ভুগছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। ভারত থেকে উন্নত চিকিৎসা শেষে দেশে ফিরে বেশ সুস্থ থাকলেও সম্প্রতি আবারও তার অসুস্থতার খবর প্রকাশ্যে এসেছে।
শনিবার (২ মে) অভিনেত্রীর অফিশিয়াল ফেসবুক পেজের অ্যাডমিন শুভ এক পোস্টের মাধ্যমে তার বর্তমান শারীরিক অবস্থার কথা ভক্তদের জানান। ওই পোস্টে তিনি উল্লেখ করেন, সবার প্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি বর্তমানে কিছুটা অসুস্থতার মধ্য দিয়ে যাচ্ছেন। তবে এতে দুশ্চিন্তার খুব বেশি কারণ নেই, তিনি চিকিৎসকদেরা পরামর্শ অনুযায়ী পূর্ণ বিশ্রামে আছেন। পাশাপাশি এ কঠিন সময়ে প্রিয় অভিনেত্রীর দ্রুত আরোগ্য লাভের জন্য ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়াও চাওয়া হয়েছে ওই পোস্টে।
এর আগে, চলতি বছরের শুরুতেই তানিয়া বৃষ্টির ব্রেন টিউমার ধরা পড়ে। ১৪ ফেব্রুয়ারি রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে প্রথমবার তার মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন হয়। পরবর্তীতে শারীরিক কিছু জটিলতা দেখা দেওয়ায় উন্নত চিকিৎসার উদ্দেশ্যে তাকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। সেখানে দ্বিতীয় দফার সফল অস্ত্রোপচার শেষে গত ২৩ মার্চ দেশে ফেরেন তিনি।
ছোটপর্দার বর্তমান সময়ের অন্যতম ব্যস্ত ও দর্শকপ্রিয় এই অভিনেত্রীর দ্রুত সুস্থতা কামনা করে অনেকেই মন্তব্য করছেন। সহকর্মী থেকে শুরু করে অনুরাগী সবাই এখন তার পুরোপুরি সুস্থ হয়ে আবারও শুটিং সেটে ফেরার অপেক্ষায় প্রহর গুনছেন।

মেগা এপিসোডেই শেষ হচ্ছে ‘এটা আমাদেরই গল্প’