শিরোনাম

পূর্ণিমাকে দেওয়া চিঠিতে কী লিখেছিলেন তারেক রহমান

সিটিজেন ডেস্ক
পূর্ণিমাকে দেওয়া চিঠিতে কী লিখেছিলেন তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান ও ঢালিউড অভিনেত্রী পূর্ণিমা। কোলাজ: সিটিজেন গ্রাফিক্স

একসময় একটি চিঠি পেয়েছিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমা, যার প্রেরক ছিলেন তারেক রহমান। সম্প্রতি বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ শীর্ষক পডকাস্টে উপস্থাপক রুম্মান রশীদ খানে সঙ্গে আলাপকালে সেই স্মৃতি তুলে ধরেন তিনি।

পূর্ণিমা জানান, ২০০৩ সালে ঢাকা ক্যান্টনমেন্টের গ্যারিসন সিনেমা হলে পরিবারের সদস্যদের সঙ্গে ‘মনের মাঝে তুমি’ চলচ্চিত্রটি দেখেছিলেন তারেক রহমান। সিনেমাটি দেখে মুগ্ধ হয়ে তিনি অভিনয়শিল্পীদের উদ্দেশে একটি শুভেচ্ছাপত্র পাঠান। ওই চিঠিতে ছবির শিল্পীদের অভিনয়ের প্রশংসা করে তিনি এমন মানের চলচ্চিত্র নিয়মিত নির্মাণের প্রত্যাশা ব্যক্ত করেছিলেন।

তিবি জানান, সে সময় সামাজিক যোগাযোগমাধ্যম না থাকায় চিঠিটি নিয়ে বেশ আলোড়ন তৈরি হয়। তার মা পরিচিত সাংবাদিকদের চিঠিটি দেখিয়েছিলেন, যা তাদের জন্য ছিল বিশেষ সম্মানের।

পডকাস্টে পূর্ণিমা তার ক্যারিয়ার নিয়েও কথা বলেন। তিনি জানান, রায়হান রাফী পরিচালিত ‘দহন’ এবং ‘প্রেশার কুকার’ দুটি চলচ্চিত্রেই অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন। ‘দহন’ ছবিতে চুক্তিবদ্ধও হয়েছিলেন, তবে শেষ পর্যন্ত কাজটি করা হয়নি। কেন সে সিদ্ধান্ত, সেটিও তিনি পডকাস্টে ব্যাখ্যা করেছেন।

এ ছাড়া নিজের ক্যারিয়ারের শুরুর গল্প বলতে গিয়ে পূর্ণিমা জানান, প্রথম চলচ্চিত্র ‘এ জীবন তোমার আমার’ এর জন্য তিনি পরিচালকের প্রথম পছন্দ ছিলেন না। অন্য একজন অভিনেত্রী কাজটি না করায় শেষ পর্যন্ত তাকেই নেওয়া হয়।

/এসএ/